Srabanti Chatterjee: বিরাট কোহলীর রেস্তরাঁয় শ্রাবন্তীর সঙ্গে কে? তবে কি আবার নতুন করে প্রেমে পড়লেন অভিনেত্রী?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  কথায় আছে বারবার তিনবার কিন্তু শ্রাবন্তী এটাকে উপেক্ষা করেই তাঁর তৃতীয় বিয়ে যে আর টিকিয়ে রাখতে চান নাতিনি তা আদালত মারফত স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁর স্বামী রোশন সিংহকে। শুধু তাই নয় রোশনের কাছে মোটা অঙ্কের খোরপোষ দাবি করে আদালতে দ্বারস্থ হয়েছে তাঁর আইনজীবী। নেপথ্যে কারণ কি সেটা যদিও এখন অজানা সকলের।

আরও পড়ুনঃ Mouni Roy-Suraj Nambiar: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, চার হাত এক করছেন মৌনী-সূরজ

আইনি মামলায় স্বামীর সঙ্গে লড়াইয়ের পাশাপাশি নতুন করে প্রেমে পড়েছেন নায়িকা। প্রথম দিকে সেই প্রেমের আড়াল থাকলেও এখন বন্ধুত্বের এই গভীর সম্পর্কে কোনও রাখঢাক নেই। সম্প্রতি কলকাতায় বিরাট কোহলীর রেস্তরাঁয় দেখা গেল শ্রাবন্তী আর অভিরূপ নাগ চৌধুরীকে। বর্তমানে ঊষসী সেনগুপ্ত বিরাটের এই রেস্তরাঁর দায়িত্বে আছেন। ঊষসীর আহ্বানেই শ্রাবন্তী ওই রেস্তরাঁয় যান। সঙ্গে অভিরূপ।

ঊষসী নেটমাধ্যমে শ্রাবন্তী, অভিরূপ এবং আরও এক বন্ধু শ্রীপর্ণা রায়ের সঙ্গে আনন্দের সেই ছবি দিয়ে শ্রাবন্তীকে ধন্যবাদ জানান।ছবিতে খোলা চুলে কালো-নীল জর্জেটের শাড়িতে শ্রাবন্তীকে ঊষসীর সঙ্গে দেখা যাচ্ছে। অভিরূপ ছাড়াও সঙ্গে আছেন অন্য বন্ধুরা। কেবল শ্রাবন্তী নন, বেশ কয়েক জন খ্যাতনামীর যাওয়া-আসা আছে এই রেস্তরাঁয়। যেমন, অনির্বাণ ভট্টাচার্য, ইসা সাহা প্রমুখ।

বিরাট কোহলীর রেস্তরাঁয় শ্রাবন্তীর সঙ্গে কে? তবে কি আবার নতুন করে প্রেমে পড়লেন অভিনেত্রী?

বিরাট কোহলীর রেস্তরাঁয় শ্রাবন্তীর সঙ্গে কে? তবে কি আবার নতুন করে প্রেমে পড়লেন অভিনেত্রী?
বিরাট কোহলীর রেস্তরাঁয় শ্রাবন্তীর সঙ্গে কে? তবে কি আবার নতুন করে প্রেমে পড়লেন অভিনেত্রী?

বেশ কিছু দিন আগে শোনা যাচ্ছিল শ্রাবন্তী আর অভিরূপের প্রেম ভেঙে গিয়েছে। তাঁদের নাকি আর একসঙ্গে দেখা যাচ্ছে না। এই খবর যে সম্পূর্ণ ভুল এই ছবিই তার প্রমাণ। রোশনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ না হওয়ায় শ্রাবন্তী হয়তো আইনি পথে অভিরূপকে বিয়ে করতে পারছেন না। কিন্তু শ্রাবন্তী আর অভিরূপের গাঢ় বন্ধুত্বে কোথাও ছেদ পড়েনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর