Bollywood: তাঁদের বিয়ে নাকি লাভ জিহাদ, এবার মুখ খুললেন সোনাক্ষী সিন্‌হা

Sonakshi Sinha: নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকুন। সোনাক্ষী-জাহির খুব ভালো আছে, ভালো থাকবে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বলিউড অভিনেতা ও সংসদ সদস্য শত্রুঘ্ন সিন্‌হার মেয়ে অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা সম্প্রতি বিয়ে করেছেন মুসলিম যুবক জাহির ইকবালকে। বিয়ের ঘোষণা দিতেই নানা দিক থেকে সমালোচনার শিকার হতে হয়েছে সোনাক্ষী ও তার পরিবারকে। সোনাক্ষীর বিয়ে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে পাটনার শিব ভবানী সেনা।

আরও পড়ুনঃ এবার হিন্দি সিনেমায় দেব! পরিচালক অভিজিৎ সেনের মন্তব্যে জোর জল্পনা টলি পাড়ায়

তাঁদের বিয়ে নাকি লাভ জিহাদ, এবার মুখ খুললেন সোনাক্ষী সিন্‌হা

রীতিমতো বিক্ষোভ দেখানো হয়েছে পাটনা শহরে। এই বিয়ের পর ভারতের বিহার রাজ্যের পাটনায় একটি গোষ্ঠী লাভ জিহাদ বলে বিক্ষোভ শুরু করে। এই পরিবারকে বিহারে ঢুকতে দেবেন না বলেও দাবি করেছেন পাটনার শিব ভবানী সেনার নেতা। এছারাও নেটমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ ।

তাঁদের বিয়ে নাকি লাভ জিহাদ, এবার মুখ খুললেন সোনাক্ষী সিন্‌হা

সোনাক্ষীর পোস্ট করা বিয়ের ছবিগুলোতে নিন্দুকদের কটাক্ষ, ব্যঙ্গ-বিদ্রুপ চলছিল। তারপরই বিয়ের পোস্টের মন্তব্য বন্ধ করে দেন সোনাক্ষী-জাহির। বিয়ে নিয়ে মন্তব্য করেছেন নায়িকার বাবা শত্রুঘ্ন সিন্হাও। তিনি বলেছেন, ‘আমার মেয়ে কোনো অন্যায় করেনি। যাকে ভালোবেসেছে, তাকেই বিয়ে করছে! সে যা করেছে দেশের সংবিধান মেনে করেছে। একে লাভ জিহাদ বা অন্য কিছুর নাম দেওয়া অনুচিত। নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকুন। সোনাক্ষী-জাহির খুব ভালো আছে, ভালো থাকবে’!

তাঁদের বিয়ে নাকি লাভ জিহাদ, এবার মুখ খুললেন সোনাক্ষী সিন্‌হা

তাঁদের বিয়ে নাকি লাভ জিহাদ, এবার মুখ খুললেন সোনাক্ষী সিন্‌হা

এর পরেও সমালোচনা বন্ধ হয়নি দেশ জুড়ে। আর আজ এই নিয়ে চটলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে অভিনেত্রী, অ্যানিমেটর প্রসাদ ভাটের তৈরি একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টেটিতে বলা হয়েছিল– প্রেম সর্বজনীন ধর্ম, যা জীবনের বিভিন্ন স্তরের মানুষকে আবদ্ধ করে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন