নজরবন্দি ব্যুরোঃ ছেলে মীরজাফর নয়, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিতে মুখোশ ছেড়ে মুখোমুখি শিশির। শাসকদলের কাছ থেকে বারেবারে শুনতে হচ্ছে ছেলে ‘মীরজাফর’, ‘বেইমান’। কাঁথিতে তাঁর বাড়ির অদূরে মাইক লাগিয়ে জনসভা করায় সে সব বিশেষণ তাঁর কানেও পৌঁছেছে শিশিরের। পুত্র শুভেন্দু অধিকারী আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। আর সেই নিয়েই বারেবারে শাসকদলের ক্ষোভের মুখে পড়ছে আধিকারি বাড়ি। এবিষয়ে কাঁথির সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী বললেন, ‘‘ইঞ্চিতে ইঞ্চিতে জবাব পাবে।
আরও পড়ুনঃ বেঞ্চে বসা নিয়ে বচসা চরমে, সহপাঠীকে গুলি করে খুন করল ১৪ বছরের কিশোর
জবাব দেবেন মেদিনীপুরের মানুষ। আমি যখন তৃণমূলে যোগ দিয়েছিলাম, অবিভক্ত মেদিনীপুরে একটাও নির্বাচিত পদ ছিল না। আমি যোগ দেওয়ার পর দলে দলে সকলে যোগ দিল। আর আমি এখন হলাম মিরজাফর! আমি হলাম বেইমান! বাহ্!’’ ঘটনাচক্রে, শুভেন্দু বিজেপি-তে যোগ দেওয়ার আগে থেকেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তাঁকে ‘মিরজাফর’ বলতে শুরু করেছিলেন।
শুভেন্দু যোগ দেওয়ার পর তাঁকে একাধিক বার বলতে শোনা গিয়েছে, ‘‘অধিকারি পরিবারটাই মীরজাফর!’’ আর সেই নিয়েই এবিষয়ে শিশির আধিকারি বলেন, ‘‘মিরজাফর তো মুসলমান বলে জানতাম! তবে ববি ভাল ছেলে। ও ভাল থাকুক। আমার পরিবারকে ববি গাল দিলে আমার কিছু যায়-আসে না।’’ আপাতত একাশি চলছে। করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে বাড়ি থেকে বেরোন বন্ধ শিশিরের।
ছেলে মীরজাফর নয়, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিতে মুখোশ ছেড়ে মুখোমুখি শিশির। জানাচ্ছেন, ছেলেরা বাড়ি থেকে বেরোতে কঠোর ভাবে বারণ করে দিয়েছে। বলেছে ভ্যাকসিনের জন্য অপেক্ষা করতে। ছেলেদের বারণ মেনে তিনি আপাতত ভ্যাকসিনের অপেক্ষায়। ভ্যাকসিন নেওয়া হয়ে গেলেই দিল্লি যাবেন। কিন্তু তার আগে পর্যন্ত? শিশিরের জবাব, ‘‘তার আগে পর্যন্ত বাড়িতে থাকব। হরেকৃষ্ণ করব। আমরা তো চক্রবর্তী ব্রাহ্মণ ছিলাম। চৈতন্য মহাপ্রভু আসার পর অধিকারী হয়েছি। আমাদের বাড়িতে রাধামাধবের পুজো হয় প্রতিদিন।
এখনও অধিকারী পরিবারকে দলমতনির্বিশেষে লোকে ভালবাসে। এখনও রোজ প্রায় ২,০০০ ফোন ধরি। ৫০০ লোক বাড়িতে এসে কথা বলে। তাদের সঙ্গে সুখদুঃখের কথা বলি। দিন কেটে যায়।’’ তবে তিনি পাশাপাশিই বলেন, ‘‘আমি কিন্তু এখনও নেত্রীর সঙ্গেই আছি। ববি, সৌগত রায় এসে কুৎসিত ভাষায় গালিগালাজ করে বক্তৃতা দিয়েছে। সৌগতবাবু এই শহরে দাঁড়িয়ে আমার আর আমার পরিবারের নামে যা বলেছেন, তা কেউ কোনওদিন বলেনি! এত জঘন্য ভাষায় আমার পরিবারকে আক্রমণ করা হল!’’



