আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন শুভেন্দু ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন শুভেন্দু । মন্ত্রীত্ব থেকে আগেই ইস্তফা দিয়েছে শুভেন্দু অধিকারী। ইস্তফা দিয়ে ছিলেন হুগলি রিভার্স ব্রিজ কমিশন ও হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থকেও। শুধু ছিলেন দলের বিধায়ক পদে। কিন্তু এবার শোনা যাচ্ছে বিধায়ক পদ থেকেও ইস্তফা দিতে পারেন তিনি। শুভেন্দু অধিকারীর দল বদল নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে রাজ্য রাজনীতি।

আরও পড়ুনঃ আরও চার বছর হোয়াইট হাউসেই কাটাতে চান ট্রাম্প! ক্রিসমাসের অনুষ্ঠানে ইচ্ছা প্রকাশ প্রাক্তন প্রেসিডেন্টের

শোনা যাচ্ছে, তৃণমূলের তরফ থেকে শুভেন্দুকে একের পর এক পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আর সেই কারণেই তিনি নিজে থেকেই ইস্তফা দিতে চাইছেন দলের বিধায়ক পদ থেকে।সূত্রের খবর, আজই তিনি ইস্তফা দিতে পারেন বিধায়ক পদ থেকে। জানা গেছে, ইতিমধ্যে তিনি কাঁথি থেকে কলকাতার পথে রওয়ানা দিয়েছেন ।

আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন শুভেন্দু । কিন্তু এখনও পষ্ট ভাবে জানা যায়নি যে, ইস্তফাপত্র তিনি রাজ্যপালের হাতে তুলে দেবেন নাকি বিধানসভা ভবনে গিয়ে অধ্যক্ষের হাতে দেবেন। শুভেন্দু অধিকারীকে দলে রাখার জন্য একাধিকবার বৈঠক করেছেন সৌগত রায়। গোট মঙ্গলবার উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকে বসেছিলেন শুভেন্দু অধিকারী।

সেদিন বৈঠক চলাকালীন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ফোনে কথা হয়। তারপরে সমস্যা সমাধান হয়েছে বলে জানিয়েছিলেন সৌগত রায়।কিন্তু তারপরেও মেটেনি সমস্যা। বৈঠকের পরের দিনই শুভেন্দু সৌগত রায়কে জানিয়ে দিয়েছিলেন এক সাথে কাজ করা সম্ভব নয়। এই ঘটনার পরই গতকাল দলনেত্রী প্রকাশ্যে বলেন, এবার থেকে শুভেন্দুকে ছাড়াই কাজ করতে হবে দলকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন