নজরবন্দি ব্যুরো: ২২ গজের মহাযুদ্ধের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গিয়েছে। ভারতের প্রথম ম্যাচ রবিবার। তার আগেই টিম ইন্ডিয়ায় বিরাট ধাক্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে শুভমন গিলের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শুভমানের ডেঙ্গি হয়েছে বলে জানা গিয়েছে। তবে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পাড়বেন কি না তা জানা যাবে শুক্রবার।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৬ অক্টোবর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা কী কী?
কারণ তাঁর আরও এক বার পরীক্ষা করা হবে। তার পরেই ঠিক করা যাবে সবকিছু। তরুণ ওপেনার এ বারের বিশ্বকাপের আগে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন। তাঁর উপর ভরসা রাখছে দল। এমন অবস্থায় শুভমান খেলতে না পারলে ধাক্কা খাবে ভারত।

প্রথম ম্যাচে শুভমন না খেললে দলের কম্বিনেশনও বদলে যেতে বাধ্য। এই আবহে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বিশ্বকাপ শুরু করতে হবে রোহিতদের। গিল যদি সুস্থ হতে না পারেন সে ক্ষেত্রে রোহিতের সাথে ওপেন করতে দেখা যেতে পারে ঈশান কিষাণ কিংবা লোকেশ রাহুলকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগেই বড় ধাক্কা রোহিতদের, ডেঙ্গি আক্রান্ত শুভমান

যদিও এক্ষেত্রে এগিয়ে থাকবেন ঈশান কিষাণ। কারণ ভারতীয় টিম ম্যানেজমেন্ট মিডল অর্ডারে চায় কেএল রাহুলকে। ২০২৩ সালে এখনও অবধি আন্তর্জাতিক এক দিনের ম্যাচে শুভমন গিল করেছেন ২০টি ইনিংসে ১২৩০ রান। তার মধ্যে রয়েছে ৫টি শতরান ও ৫টি অর্ধশতরান।




