শ্রাবণ মাস ২০২৬
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাস ভগবান শিবের আরাধনার অন্যতম পবিত্র সময়। বিশ্বাস করা হয়, এই মাসে নিষ্ঠাভরে উপবাস, পূজা, জলাভিষেক, মহামৃত্যুঞ্জয় জপ ও শিবচর্চা করলে ভক্তের মনোবাসনা পূর্ণ হয় এবং সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। বিশেষ করে শ্রাবণ সোমবার (Shravan Somvar)-এর ব্রত ও শিবপূজার গুরুত্ব অপরিসীম।
২০২৬ সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে ২০ জুলাই (সোমবার) এবং শেষ হবে ১৭ অগাস্ট, শ্রাবণ পূর্ণিমার দিন। এই বছর মোট ৫টি শ্রাবণ সোমবার পড়েছে, যা ভক্তদের কাছে বিশেষ শুভ বলে মনে করা হয়।
এখানে শ্রাবণ মাসের ব্রত, পূজার নিয়ম, শিব মন্ত্র, জলাভিষেক, সোমবারের তাৎপর্য, শুভ সময়, ধর্মীয় কাহিনি, উৎসব, রাশিভিত্তিক প্রভাব, প্রশ্নোত্তর এবং গুরুত্বপূর্ণ প্রতিবেদন এক জায়গায় নিয়মিত আপডেট করা হবে। শ্রাবণ মাস সম্পর্কিত সমস্ত নির্ভরযোগ্য তথ্য ও সর্বশেষ আপডেট পেতে এই পেজটি বুকমার্ক করে রাখুন।
২০২৬ সালের শ্রাবণ সোমবারের তালিকা
- ২০ জুলাই ২০২৬ (৩ শ্রাবণ) – প্রথম শ্রাবণ সোমবার
- ২৭ জুলাই ২০২৬ (১০ শ্রাবণ) – দ্বিতীয় শ্রাবণ সোমবার
- ৩ আগস্ট ২০২৬ (১৭ শ্রাবণ) – তৃতীয় শ্রাবণ সোমবার
- ১০ আগস্ট ২০২৬ (২৪ শ্রাবণ) – চতুর্থ শ্রাবণ সোমবার
- ১৭ আগস্ট ২০২৬ (৩১ শ্রাবণ) – পঞ্চম শ্রাবণ সোমবার ও শ্রাবণ পূর্ণিমা

শ্রাবণ মাস ২০২৬ কবে শুরু, কবে শেষ? সম্পূর্ণ বাংলা ক্যালেন্ডার, সোমবার ব্রতের তারিখ ও শিব পুজোর নিয়ম
শ্রাবণ মাস ২০২৬ শুরু হচ্ছে ২০ জুলাই, শেষ ১৭ আগস্ট। জেনে নিন পাঁচটি শ্রাবণ সোমবারের তারিখ, সম্পূর্ণ বাংলা ক্যালেন্ডার, শিব পুজোর নিয়ম, ব্রত ও গুরুত্বপূর্ণ তিথির তালিকা।
বিস্তারিত পড়ুন →