নজরবন্দি ব্যুরো: সোমবার বিনিয়োগকারীদের জন্য দুর্দান্ত ছিল। নতুন ইতিহাস গড়ল ভারতীয় শেয়ার বাজার।তিন রাজ্যে বিজেপির ফলাফল সামনে আসতেই তার প্রভাব দেখা গেল ভারতীয় শেয়ার বাজারে। সর্বকালীন রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল সেনসেক্স।সঙ্গে লাফিয়ে বাড়ল নিফটি ৫০। একদিনে ৬লাখ কোটির লাভ পেলেন বিনিয়োগকারীরা।
আরও পড়ুন: সিম কার্ড কেনার নতুন নিয়ম,কি কি আছে সেই নিয়মে ?

আর্থিক ও জ্বালানি খাতের শেয়ারে এদিন ব্যাপক লাভ রেকর্ড হয়েছে। বেশিরভাগ ব্যাঙ্কিং স্টকগুলোতে মোটা রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। সোমবার সেনসেক্স 2.05 শতাংশ বা 1383 পয়েন্টের উত্থান সহযোগে বন্ধ হয়েছে। দিনভর সূচকের গতি ছিল বুলিশ। বিয়ারের নখের সামান্য আঁচড়ও পড়েনি । সোমবার বাজার খোলার সময় সেনসেক্স দৌড় শুরু করেছিল 68,435 থেকে। বাজার বন্ধ হওয়ার সময় সূচক ছিল 68865 পয়েন্টে। যা কিনা রেকর্ড পরিমাণ বৃদ্ধি।

নিফটি ৫০ এদিন 2.07 শতাংশ লাভের ঘরে বন্ধ হয়েছে। 418.90 পয়েন্ট বেড়ে এদিন নিফটি সূচক বন্ধ হয়েছে 20,686.80 পয়েন্টে। তবে দিনের মধ্যভাগে 20,702.65 পয়েন্টের রেকর্ড স্পর্শ করেছিল সূচক। এদিন শেয়ার বাজারে দাপট দেখিয়েছে আদানি গ্রুপের শেয়ারগুলো। আদানি গ্রুপের সবকটি স্টক সবুজ জোনে বন্ধ হয়েছে। প্রতিটি স্টক থেকেই মোটা রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। সর্বোচ্চ রিটার্ন দিয়েছে আদানি গ্রিনের স্টক।
ভারতীয় শেয়ার বাজারে নয়া ইতিহাস, রেকর্ড গড়ল সেনসেক্স
এই শেয়ারটি 9.5 শতাংশ লাভ দিয়েছে বিনিয়োগকারীদের। একমাত্র আদানি উইলমারে 1.8 শতাংশ ও NDTV -তে 2.7 শতাংশের রিটার্ন ছাড়া বাকি সবকটি স্টকে 5 শতাংশের রিটার্ন পাওয়া গিয়েছে। এদিন বাজারে যে যে স্টকগুলো সবচেয়ে ভালো পারফর্ম করেছে সেই তালিকায় রয়েছে আদানি পোর্টস, বিপিসিএল, আদানি এন্টারপ্রাইজ, Eicher Motors -এর স্টক। অন্যদিকে, টাটা মোটরস ও উইপ্রোর শেয়ার এদিন সামান্য ক্ষতির মুখোমুখি হয়েছে।




