ঘটনার দিন রাতে তরুণী চিকিৎসককে টেনে নিয়ে যাওয়া হয়েছিল সেমিনার রুমে! চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ সিবিআই-এর হাতে

R G Kar: অভিশপ্ত ওই ৮ই আগস্ট রাতে নির্যাতিতা তরুণী ডাক্তারকে এক ব্যক্তি হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর জি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ঘোষ। এই হসপিটালে গত একমাস আগে এক তরুণী চিকিৎসকের নৃশংস খুন এবং ধর্ষণ হয়েছিল। সেই ঘটনায় এবার সিবিআই এর হাতে গ্রেপ্তার হলেন প্রাক্তন আরজিকর হাসপাতালের অধ্যক্ষ সঞ্জীব ঘোষ। যদিও তিনি আর্থিক দুর্নীতি মামলায় দিদির কাছে আগেই গ্রেফতার হয়েছেন। অপরদিকে আজ সন্ধের কিছু পরে সিবিআই এর হাতে গ্রেফতার হন তালা থানার ওসি অভিজিৎ মন্ডলও।

আজ দুপুর তিনটে নাগাদ তালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে এবং আরো দুই পুলিশ কর্মীকে সি বি আই ডেকে পাঠাই। এরপরে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। তার গ্রেপ্তার করার পেছনে রয়েছে এই খুনের মামলায় প্রথম থেকেই তথ্য প্রমাণের লোপাটের কাজে বা খুনের মামলায় সঠিকভাবে তদন্ত না করার জন্য গ্রেপ্তার করা হয়। সিবিআই এর পক্ষ থেকে জানানো হয় পরপর বেশ কয়েকদিন তাকে জেরার পরে তালা থানার ওসি অভিজিৎ মন্ডলের কথায় পার্থক্য বা একেকবার এক এক রকম কথা বলেছেন।

ফলে এই খুন ও ধর্ষণ মামলায় তিনি সঠিক জবাব সিবিআই অফিসারদের দিতে পারেননি। আর এই কারণেই অভিজিৎ মন্ডলকে এই মামলায় গ্রেফতার করলো সিবিআই। আর এইসবের মধ্যেই সিবিআই এর হাতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর অভিশপ্ত ওই ৮ই আগস্ট রাতে নির্যাতিতা তরুণী ডাক্তারকে এক ব্যক্তি হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন। আর এই ভিডিও ফুটেজ নাকি পাওয়া গিয়েছে ওই হাসপাতালেরই এক নার্সের মোবাইলে।

শোনা যাচ্ছে ওই ব্যক্তি নাকি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। আর এই ভিডিওই নাকি এবার হাতে এসেছে সিবিআই এর। আর তা থেকেই বেড়েছে খুন ও ধর্ষণ কাণ্ডে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যোগাযোগ। কি তথ্য এসেছে সিবিআই এর হাতে। ঘটনার রাতে ওই হাসপাতালের কর্তব্যরত এক নার্স এর তোলা ভিডিওতে নাকি দেখা গিয়েছে নির্যাতিতা ওই তরুণী চিকিৎসকের হাত ধরে ওই ব্যক্তি সেমিনার রুমের দিকে টেনে নিয়ে যাচ্ছেন।

শুধু তাই নয় জানা গিয়েছে ওই ব্যক্তি সেই রাতে সন্দীপ ঘোষের ঘরও নাকি খুলেছিলেন। আর এখান থেকেই সিবিআই তদন্তকারীদের মনে প্রশ্ন জেগেছে তাহলে কি সিসিটিভি ফুটেজ বিক্রি তো করা হয়েছে। আর এইসব তথ্য সি বি আই এর হাতে আসার পরে আজ সন্ধের পরে সন্দীপ রাইকে খুন ও ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার করে সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন