সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে চারদিনের হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে আবেদন জানালো সিবিআই। তবে, আপাতত সেই রায়দান স্থগিত রেখেছে আদালত। বুধবার সিআইডি-র হাত থেকে শাহজাহানকে নিয়ে আসে সিবিআই। সেই থেকে তিনি নিজাম প্যালেসেই রয়েছেন।
২৯ ফেব্রুয়ারি ন্যাজাট এলাকা থেকে গ্রেফতার হন শাহজাহান শেখ। গ্রেফতার করে রাজ্য পুলিশ। এরপর তাঁকে তুলে দেওয়া হয় সিআইডি-র হাতে। ভপবানী ভবনেই দু’দিন ছিলেন তিনি। কিন্ত আদালতের নির্দেশে সিআইডি-র হাত থেকে তাঁকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News
এবং Google Discover
-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।