বাড়ির বিদ্যুতের বিল দেখে মাথায় হাত ভাজ্জির, সোশ্যাল মিডিয়ায় করলেন প্রতিবাদ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনে ইলেকট্রিক বিল নিয়ে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ। আমাদের রাজ্যের বিভিন্ন জায়াগাতে বিশেষ করে কলকাতাতে বিল নিয়ে নানান সমস্যা দেখা দিয়েছে। লকডাউনের জন্য মিটার রিডিং নিতে যেতে পারেননি বিদ্যুৎ দফতরের কর্মীরা ফলে বিলের কোন মাথা মুণ্ডু নেই।

আরও পড়ুনঃ ‘আইসিসি প্রেসিডেন্ট হওয়ার আদর্শ ব্যক্তি সৌরভই’ বললেন সঙ্গকারা।

Shamim Ahamed Ads

জাকে যেমন পারা যায় বিল পাঠানো হয়েছে বলে অভিযোগ। ফলে বিলের তাড়নায় নাভিশ্বাস উঠেছে অনেক মানুষের, কিন্তু এই ঘটনা যে শুধু বাংলার নয় গোটা ভারতের তাঁর প্রমাণ পাওয়া গেল ক্রিকেটার হরভজন সিং এর ঘটনায়। ভাজ্জির মুম্বাইয়ের বাড়িতে এর আগের প্রতি মাসে যা বিল আসে এই লকডাউনে সেই বিল এসেছে প্রায় সাত গুন!

ভাজ্জির কথা অনুসারে তাঁর ঐ বাড়িতে বিল আসে মাসে ৪ থেকে ৫ হাজার টাকা কিন্তু এবার বিদ্যুৎ দফতর থেকে বিল পাঠানো হয়েছে ৩৪ হাজার ৯০০ টাকা। এই অসংলগ্ন বিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে ভারতীয় স্পিনার। তিনি লিখেছেন,’এত বিল! গোটা মহল্লার বিল কি আমাকে পাঠিয়ে দিয়েছে নাকি! ৩৩,৯০০ টাকা!

গড়ে যা বিল আসে তার থেকে সাত গুণ বেশি! বাহ্!’ নিজের মিটার নাম্বারও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন হরভজন সিং। পাশপাশি এমন ঘটনা শেয়ার করে আমজনতাকেও বিদ্যুত্‍ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে গর্জে ওঠার সাহস জোগালেন    

vajji

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত