নজরবন্দি ব্যুরোঃ আজকে কি আপনার ভাগ্য আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে? নাকি আপনার জন্য অপেক্ষা করছে দুর্ভোগ? আজ সারাদিন কেমন যাবে আপনার? দেখুন একনজরে আজকের রাশিফল।
আরও পড়ুনঃ মহাঅষ্টমীর এই দিন বিরল যোগে ৭ রাশির ফিরবে ভাগ্য, জানুন রাশিফল…
মেষ: আজকে এই রাশির জাতক জাতিকাদের দিন আর্থিক দিক থেকে বেশ ভালোই যাবে। পরিবারের থেকে আজকে অপ্রত্যাশিত সুযোগ সুবিধা পাবেন। তবে আজকে আপনার এক ঘনিষ্ঠ ব্যাক্তির জন্য আপনাকে লজ্জিত হতে হতে পারে।

বৃষ: আজকে আপনার পারিবারিক সম্পত্তি নিয়ে ঝামেলা বাড়বে। ঝগড়া বা ঝমেলা পিছুছাড়বেই না আজ কোনোভাবে আপনার। মানসিক চাপের জন্য অসুস্থ হতে পারেন।

মিথুন: আজকে আপনার অনেকদিনের কোন ইচ্ছে পূরণ হবে। আপনি আজকে প্রচুর ব্যয় করবেন। আজকে আপনাকে আপনার পেশাগত কাজের জন্য অন্যের ওপর নির্ভরশীল হতে হবে।

কর্কট: আজকে এই রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে শুভযোগ। আজকে আপনি আপনার আশানুরূপ ফল পাবেন। অন্যের থেকে কোন পরামর্শ নেবেন না আজকের দিনে।

সিংহ: আজকে আপনি আপনার প্রিয়মানুষের সাথে বেশ কিছুটা সময় কাটাবেন। ফলে আজকে সারাদিন আপনার মেজাজ বেশ ফুরফুরে থাকবে। তবে নিজের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। নেতিবাচক মানুষদের দূরে সরিয়ে দিন। নিজের কাজের একঘেয়েমি কাটাতে আজকে ঘুরে আসতে পারেন।

তুলা: আজকে কিন্তু আপনি বেশ কিছু সমস্যায় পরতে পারেন। নিজের বুদ্ধি দিয়ে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন । তবে আপনি আজকে কাউকে আঘাত করার চেষ্টা করলে সেই আঘাত কিন্তু আপনি ফেরত পাবেন।

বৃশ্চিক: আপনার মানসিক স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। কারন এর প্রভাব আপনার পেশাগত দিকেও পরতে পারে। আজকে সমাজে আপনার মর্যাদা বাড়বে।

ধনু: আজকের দিনটি আপনার ধৈর্যের পরীক্ষা দিন। আপনি যত ধৈর্য ধরতে পারবেন আপনার জীবনে তত সাফল্য আসবে।

মকর: আজকে আপনি সারাদিন দ্বিধায় ভুগবেন। আপনি আজকের সারাদিন নিজের প্রিয়জনদের সাথে কাটানোর চেষ্টা করুন।

কুম্ভ: আজকে আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুর আসল রুপ জানতে পারবেন। আপনার আচার আচরণে আপনার প্রিয়জন কষ্ট পেতে পারে।

কপাল খুলতে চলেছে এই পাঁচরাশির, দেখুন রাশিফল
মীন: আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনি আজকে কাজে লাগান। আজকে আপনার পরিবারে বড় অশান্তি হতে পারে। আর্থিক মন্দা দেখা দিতে পারে। আজকে প্রিয়জনকে পাশে পাবেন।




