রাতেই প্রকাশ দ্বিতীয় ভোটার তালিকা! কত নাম বাদ যাবে? অনিশ্চয়তায় ভোটাররা

দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ আজ রাতে, নাম বাদ পড়া নিয়ে অনিশ্চয়তা ও কমিশনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আগে বড় আপডেট—আজ, শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে Election Commission of India। সূত্রের খবর, রাত ৯টা নাগাদ তালিকা প্রকাশের সম্ভাবনা থাকলেও, আগের মতোই তা গভীর রাত পর্যন্ত গড়াতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন—কতজনের নাম যুক্ত বা বাদ যাবে, তা এখনও স্পষ্ট নয়।

কমিশন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৩৬ লক্ষ আবেদনের নিষ্পত্তি হয়েছে। কিন্তু দ্বিতীয় তালিকায় কতজনের নাম থাকবে বা বাদ পড়বে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য দিতে পারেননি কর্তারা। ফলে স্বাভাবিকভাবেই অনিশ্চয়তায় রয়েছেন বহু ভোটার।

এদিকে তালিকা প্রকাশের আগেই কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছে All India Trinamool Congress। দলের নেত্রী Chandrima Bhattacharya, Sashi Panja এবং সাংসদ Bapi Halder অভিযোগ করেছেন, সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে রাজনৈতিক দল ও সাধারণ ভোটারদের অন্ধকারে রাখা হচ্ছে।

প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরও তৈরি হয়েছিল একাধিক বিভ্রান্তি। প্রায় ১০ লক্ষ নাম যুক্ত হওয়ার দাবি করা হলেও, বহু আবেদনকারী তাঁদের নাম খুঁজে পাননি বলে অভিযোগ ওঠে। সেই সমস্যার সমাধান না হতেই এবার প্রকাশ পাচ্ছে দ্বিতীয় তালিকা।

অন্যদিকে, বাদ পড়া ভোটারদের জন্য ট্রাইব্যুনাল গঠনের বিষয়েও অনিশ্চয়তা কাটেনি। যদিও বাইপাসের ধারে জুডিশিয়াল অ্যাকাডেমির ভবনকে সম্ভাব্য জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজই কমিশনের একটি প্রতিনিধি দল সেই পরিকাঠামো খতিয়ে দেখতে যাচ্ছে।

তবে কবে থেকে আবেদন করা যাবে, কীভাবে প্রক্রিয়া শুরু হবে—তা এখনও স্পষ্ট নয়। ফলে ভোটের আগে ভোটার তালিকা ঘিরে জট আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত