রাজ্য বনাম রাজ্যপাল! ধনখড়’কে নিশানা করে সায়নীর তোপ, গান্ধী হওয়ার চেষ্টা করছেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য বনাম রাজ্যপাল! ভোট পরবর্তী বাংলার হিংসা নিয়ে সরব হয়েছে বিজেপি, শুরু হয়েছে রাজ্য-কেন্দ্রের চাপান উতোর। তার মাঝেই ফের সামনে এসেছে বাংলার রাজ্য-রাজ্যপাল দ্বন্দ। যদিও এই ঘটনা নতুন নয় রাজ্যে, তবে তৃতীয় বারের জন্য মমতা বন্দোপাধায় মুখ্যমন্ত্রী হয়ার পরে যে সৌজন্যের বাতাবরণ তৈরি হয়েছিল তাতে অনেকেই ভেবেছিলেন হয়ত গরম পরিস্থিতি কিছুটা হলেও নরম হবে।

আরও পড়ুনঃ স্বামীর জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাতে বউকে বন্দক রাখতে হল সোনার গয়না

তবে সেই আপেক্ষিক ধারণা কাটিয়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য এবং মুখ্যমন্ত্রীকে নিশানা করে একের পর এক ট্যুইট -মন্তব্য করে গেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের পরিস্থিতি জানতে তাঁকে ফোন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। তার পরেই আর চুপ করে বসে থাকতে পারেননি। সরেজমিনে তদন্ত করতে নেমে পড়েছেন তিনি রাজ্য জুড়ে। আগের গত পরশু তিনি গয়েছিলেন শীতলকুচি এবং ঘরছাড়া দের ফিরিয়ে আনতে গতকাল গিয়েছিলেন আসামে।

পরিস্থিতি পরিদর্শনের পর বারবার সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, চোখে জল এসেছে তাঁর সাধারন মানুষের এই পরিস্থিতি দেখে। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “রাজ্যের মানুষ থানায় যেতে ভয় পাচ্ছেন। পুলিশ আবার শাসক দলকে ভয় পাচ্ছে। আমি তাঁদের ফিরে আসতে সাহস দিয়েছি। প্রয়োজনে নিজের বুকে বুলেট নিয়ে নেব। আমি পজিটিভভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। তাঁর কাছেই ক্ষমতা রয়েছে। মুখ্যমন্ত্রীর এই বিরুপ মনোভাব ত্যাগ করা উচিত।”

Capture 9

রাজ্য বনাম রাজ্যপাল! রাজ্যপালের এভাবে সফরের ওপর বিধি-নিষেধ নিয়ে এর আগেই জল গড়িয়েছে অনেক। ট্যুইট পালটা ট্যুইটে সরগরম রাজ্য রাজনীতি, তার মধ্যেই এই নির্বাচনে তৃণ্মুলের প্রার্থী এবং অভিনেত্রী সায়নী ঘোষ রাজ্যপালের ওই বক্তব্যের ভিডিও সামনে এনে পোষ্ট করে লিখেছেন, “একজন রবীন্দ্রনাথ ঠাকুর হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, এবার বাংলায় বিজেপির হাতের পুতুলরা সবাই গান্ধী হওয়ার চেষ্টা করছেন। আপনার হৃদয় কি তখন ভারাক্রান্ত হয়েছিল যখন বিজেপির উদ্ধত নেতারা বলেছিলেন ভোটের সময় সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর হাতে আরও নির্দোষ প্রাণের বলি হওয়া উচিত ছিল?”  ওয়াকিবহাল মহল মনে করছেন থার্ড ইনিংসের শুরুতেই শুরু হয়েছে রাজ্য বনাম রাজ্যপালের দ্বন্দ। আর তা এখন কোন খাতে বয়, তাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত