নজরবন্দি ব্যুরোঃ ‘আপনার অবদান বিশাল’। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট এবং প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন।
টুইটে সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন,’আপনার অবদান বিশাল। এ বার শান্তিতে থাকুন’। সৌমিত্রর সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন তিনি।


‘আপনার অবদান বিশাল’। আজ রবিবার দুপুর সওয়া ১২টায় মধ্য কলকাতার বেলভিউ নার্সিংহোমে বাংলা ছবির প্রবীণ অভিনেতার মৃত্যু হয়। অনেকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেপ্টেম্বরে বেলভিউয়ে ভর্তি হন এই প্রবীণ অভিনেতা।
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্যানসার ছাড়াও একাধিক কোমর্বিডিটি ছিল। তার জেরে সময়ের সঙ্গে পরিস্থিতির অবনতি হতে শুরু করে। তবুও প্লাজমা থেরাপি, শ্বাসনালিতে অস্ত্রোপচার-সহ নানা ভাবে অভিনেতাকে বাঁচানোর চেষ্টা করেন চিকিত্সকেরা। রবিবার দুপুরে সব চেষ্টা ব্যর্থ হয়।








