রক্তে মাখামাখি হয়ে পরে থাকে দেহ, বিস্ফোরক দাবি ধৃত সঞ্জয়ের

রক্তে মাখামাখি হয়ে পরে থাকে দেহ, বিস্ফোরক দাবি ধৃত সঞ্জয়ের। সে ওই চিকিৎসককে চিনত না। তাঁকে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করে সঞ্জয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর কাণ্ডে খুন ও ধর্ষণের তদন্ত ভার এখন সিবিআইয়ের হাতে। আর তাই সঞ্জয়কে লাগাতার জেরার সম্মুখীন হতে হচ্ছে সিবিআইয়ের। এই পরিস্থিতিতে এবার বিস্ফোরক দাবি এই চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডে ধৃত সঞ্জয়ের। তাঁর দাবি সে যখন ওই হাসপাতালের সেমিনার রুমে চিকিৎসকে দেখে তখন তাঁর দেহ রক্তে মাখামাখি হয়ে পরে থাকে। তাঁকে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেন সঞ্জয়। আর এই কথা সিবিআইকেও জানিয়েছেন সঞ্জয়ের আইনজীবী।

কয়েক দিন আগেই এই ধৃত সঞ্জয় রায়ের একাধিক অসংগতি পূর্ণ মন্তব্যের কারণে তাঁর পলিগ্রাফ টেস্ট নেয় সিবিআই। আর সেই সময় তাঁকে ১০টি প্রশ্ন করা হয় সিবিআইয়ের তরফে। যেখানে চিকিৎসক খুনের দিন কি করে সেই বিষয়টিও সিবিআইকে জানিয়েছে সঞ্জয়। এমনকি সঞ্জয় ওই রাতে চিকিৎসককে খুন করেনি বলেও দাবি করে সিবিআইয়ের কাছে। সূত্রের খবর, ওই রাতে সে যখন সেমিনার রুমে ঢুকে তাখন ওই চিকিৎসককে অজ্ঞান হয়ে পরে থাকতে দেখে সে। এছাড়াও তাঁর জামাকাপড়ে রক্তের দাগ দেখে সে ভয়ে সেমিনার রুম থেকে বেড়িয়ে যায়।

সঞ্জয়ের আরও দাবি, সে ওই চিকিৎসককে চিনত না। তাঁকে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করে সঞ্জয়। এবং সে ভয়ে পুলিশ কে কিছু জানায়নি বলেও জানায় সিবিআইকে। তাঁকে কেউ বিশ্বাস করবে না বলেই সে ভয়ে চুপ ছিল। হাসপাতালে নিরাপত্তাজনিত অভাব থাকায় এই ঘটনার খুনি অন্য কেউ। সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে বলে দাবি সঞ্জয়ের আইনজীবীরও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত