নজরবন্দি ব্যুরোঃ জ্ঞান ফেরেনি এখনো, তৃণমূলের বিধায়ক সাধন পান্ডের শারিরীক পরিস্থিতি নিয়ে তেমনটাই জানিয়েছে মেডিক্যাল বুলেটিন। গতকাল রাতে আচমকা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন শাসক দলের বর্ষীয়াণ নেতা। রাতের দিকে শারীরিক অবস্থার অবনি হতে শুরু করায় শ্বাসকষ্ট ও অস্বাভাবিক রক্তচাপের সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করা হল কলকাতার এক বেসরকারি হাসপাতালে।
আরও পড়ুনঃ ৭ কেন্দ্রে বাই-ইলেকশন, ইভিএম, ভিভিপ্যাট গুছিয়ে তৈরি হচ্ছে রাজ্য কমিশন
সেখানেই তাঁর চিকিৎসার জন্য ৪ চিকিৎসকের এক মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। প্রতিমুহুর্তে পর্যবেক্ষণে রাখা হচ্ছে তাঁকে। জানা গিয়েছে কাশি ও ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। সঙ্গে গতকালই চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁর সিওপিডি এবং রেনাল সমস্যা রয়েছে সাধন পান্ডের।
জ্ঞান ফেরেনি এখনো, ভালো নেই মানিকতলার বিধায়ক

কাল থেকেই হাসপাতালে রয়েছেন তিনি। তবে আজ শনিবার হাসপাতাল সূত্রের খবর অবস্থা সংকটজনক বর্ষীয়াণ নেতার। জ্ঞান ফেরেনি এখনো, শূন্যে নেমে গিয়েছিল রক্তচাপ। সিপিআর দিয়ে সচল করা হয় হৃদযন্ত্র। ভোট পর্যায়ে ইতিমধ্যেই একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। ফের করোনা পরীক্ষা করা হবে তৃণমূল বিধায়কের।



