ম্যাচে উপচে পড়া ভিড়, রোহিত শর্মার ছোঁয়ায় জয়পুরে ঘরোয়া ক্রিকেটের উৎসব

দীর্ঘদিন পর বিজয় হাজারে ট্রফিতে রোহিত শর্মার মাঠে নামা ঘিরেই সোয়াই মান সিং স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচের মতো আবহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ঘরোয়া ক্রিকেট মানেই ফাঁকা গ্যালারি—এই ধারণা ভেঙে গেল জয়পুরে। Sawai Mansingh Stadium-এর বাইরে ম্যাচের সকাল থেকেই যে ভিড় দেখা গেল, তা অনেক আন্তর্জাতিক ম্যাচকেও টেক্কা দেবে। কারণ একটাই—Rohit Sharma

Vijay Hazare Trophy-র ম্যাচে MumbaiSikkim মুখোমুখি হলেও, দর্শকদের মূল আকর্ষণ ছিলেন ভারতের ওয়ানডে অধিনায়ক। দীর্ঘদিন পর ঘরোয়া একদিনের ক্রিকেটে রোহিতের মাঠে নামা—এই সুযোগ হাতছাড়া করতে চাননি সমর্থকরা।

রোহিত আসতেই বদলে গেল জয়পুরের ছবি

ম্যাচের দু’দিন আগেই জয়পুরে পৌঁছেছিলেন রোহিত। তার পর থেকেই শহরের ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলাদা উন্মাদনা। ম্যাচে প্রবেশ ছিল সম্পূর্ণ বিনামূল্যে। টসের আগেই স্টেডিয়ামের বাইরে ১০ হাজারেরও বেশি মানুষের জমায়েত নজর কেড়েছে। কেউ ১০০ কিলোমিটার দূর থেকে, কেউ বা তারও বেশি পথ পাড়ি দিয়ে এসেছেন ‘হিটম্যান’-কে সামনে থেকে দেখতে।

রোহিতের নামে জয়ধ্বনি, লম্বা লাইন, পরিবার নিয়ে স্টেডিয়ামের পথে ভিড়—সব মিলিয়ে মুহূর্তে জয়পুর যেন ‘মিনি মুম্বই’। অনেকেরই চোখে ধাঁধা লেগে যায়, এটা সত্যিই ঘরোয়া ক্রিকেট, না কি কোনও আন্তর্জাতিক ম্যাচ!

কেন রোহিতের জন্য গুরুত্বপূর্ণ বিজয় হাজারে ট্রফি

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দিকে তাকিয়ে BCCI ও টিম ম্যানেজমেন্ট এখন থেকেই সিনিয়র ক্রিকেটারদের ফর্ম ও ম্যাচ ফিটনেসের উপর নজর রাখছে। বিশ্বকাপের আগে ভারতের হাতে ওয়ানডে ম্যাচ সংখ্যা তুলনামূলক কম। ফলে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো অভিজ্ঞদের জন্য ঘরোয়া ক্রিকেটই কার্যত একমাত্র প্রস্তুতির মঞ্চ।

এর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটারদের জন্যও এই সুযোগ অমূল্য। রোহিতের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া, তাঁর প্রস্তুতি ও মানসিকতা কাছ থেকে দেখা—তরুণদের জন্য তা ভবিষ্যতের পথে বড় শিক্ষা।

বয়স বাড়লেও, কেরিয়ারের শেষ প্রান্তে এসেও যে রোহিত শর্মার আকর্ষণ একটুও কমেনি, জয়পুরের গ্যালারিই তার সবচেয়ে বড় প্রমাণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন