এক দিনের বিশ্বকাপের দলে রোহিত কোহলি বিশ্বকাপ দলে জায়গা হবে কি না—এই প্রশ্ন নিয়ে যখন ভারতীয় ক্রিকেটে জোর জল্পনা, ঠিক তখন রাঁচীতে একটি স্পষ্ট বার্তা দিলেন লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচের আগে অধিনায়কের বক্তব্যেই পরিষ্কার, বিশ্বকাপ পরিকল্পনায় রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বাদ দেওয়ার প্রশ্নই নেই।
রাহুল জানান, রোহিত-কোহলি শুধু ব্যাটার নন, তাঁরা সাজঘরের স্তম্ভ। তাঁদের উপস্থিতি দলের আত্মবিশ্বাসকে অন্য মাত্রা দেয়।
দীর্ঘ বিরতির পর ভারতীয় জার্সি গায়ে ফের সাদা বলের ক্রিকেট খেলতে নামছেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচ খেলার পর প্রায় ন’মাস পর জাতীয় দলে ফিরছেন তাঁরা। রাঁচীতে এসে চার দিন ধরে কঠোর অনুশীলনও করছেন।


ম্যাচের আগের দিন রাহুল বলেন, “রোহিত ও কোহলির অভিজ্ঞতা আমাদের দলে অপরিহার্য। ওরা সাজঘরে থাকলে দল অন্যরকম আত্মবিশ্বাস পায়। সিনিয়রদের উপস্থিতি তরুণদেরও উজ্জীবিত করে। তাই ওদের ফিরে পাওয়া আমাদের কাছে বড় পাওয়া।”
রোহিত কোহলি বিশ্বকাপ দলে থাকা উচিত, স্পষ্ট বার্তা লোকেশ রাহুলের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সম্প্রতি টেস্ট সিরিজে ভারত বড় জয় পেয়েছে। এবার লক্ষ্য এক দিনের সিরিজ জেতা। রাহুলের কথায়, “জেতাই আমাদের প্রথম লক্ষ্য। আগের ম্যাচে কী হয়েছে, সেটা ভুলে কাল আমরা দল হিসাবে খেলব। প্রতিটি ম্যাচে একই মনোভাব রাখব।”
এক দিনের সিরিজে শুভমন গিল নেই। ফলে প্রথম ম্যাচে ঋষভ পন্থের জায়গা নিয়ে আলোচনা শুরু হয়েছে। পন্থ উইকেটকিপিং করবেন কি না, সেই প্রশ্নে রাহুল বলেন, “পন্থ বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেও দলে খেলতে পারে। যদি ও খেলেই, তা হলে গ্লাভস ও-ই পরবে। আমি ফিল্ডিং করব।”



এই সিরিজে জায়গা পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ও। ভারত ‘এ’ দলের হয়ে শতরানের পুরস্কার পাওয়া রুতুরাজ প্রথম ম্যাচে খেলতে পারবেন কি না—এই নিয়েও প্রশ্ন উঠছে। রাহুল বলেন, “রুতু দুর্দান্ত প্রতিভা। ও আরও সুযোগ পাওয়ার যোগ্য। কিন্তু একাদশে তো ১১ জনই থাকে। ও খুব শিগগিরই সুযোগ পাবে বলেই মনে হচ্ছে।”
রাহুলের কথায় দলের প্রতি তাঁর আস্থা স্পষ্ট। তিনি আরও যোগ করেন, “সময় মতো সবার সুযোগ আসবে। আমরা প্রতিটি ক্রিকেটারের উন্নতির দিকে নজর রাখি।”
খেলার আগে ভারতীয় দল পৌঁছে যায় রাঁচীতে, আর সেখানে রয়েছে মহেন্দ্র সিং ধোনির বাড়ি। গত রাতে গোটা দল ধোনির নিমন্ত্রণে তাঁর বাড়িতে নৈশভোজে যায়। রাহুল বলেন, “মাহি ভাই আমাদের বড় দাদা। তাঁর সঙ্গে দেখা হলে নতুন এনার্জি পাই। ওর শহরে খেলতে সবসময়ই আলাদা আনন্দ।”
রবিবারের ম্যাচে ধোনিকে মাঠে দেখা যাবে কি না—প্রশ্ন উঠতেই রাহুল বলেন, “মাহি ভাই এলে দর্শকদের উত্তেজনা আরও বাড়বে। আমরা আশা করছি, তিনি আমাদের সমর্থন করতে আসবেন।”
অতএব, রাঁচীর ম্যাচের আগে রোহিত কোহলি বিশ্বকাপ দলে থাকা উচিত—এই বার্তা স্পষ্টভাবে তুলে দিলেন লোকেশ রাহুল। সিনিয়রদের উপস্থিতি আবারও ভারতীয় ক্রিকেটের মূল শক্তি তা বুঝিয়ে দিল টিম ইন্ডিয়া।








