RG Kar ধর্ষণ মামলায় খালাস চাইলেন সঞ্জয় রায়, হাই কোর্টে নতুন আবেদন

যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় জানালেন নির্দোষের দাবি, ১৬ জুলাই শুনানি কলকাতা হাই কোর্টে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

RG Kar Hospital-এ ঘটে যাওয়া মর্মান্তিক ধর্ষণ ও খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় নিজের বেকসুর খালাস চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। বুধবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের হয়েছে। তবে হাই কোর্ট এখনও আবেদনটি গ্রহণ করেছে কি না, তা নিয়ে সকল পক্ষকে নোটিশ পাঠিয়েছে এবং আগামী ১৬ জুলাই শুনানির দিন ধার্য করেছে।

কী ঘটেছিল RG Kar হাসপাতালে?

২০২৪ সালের ৯ আগস্ট কলকাতার নামকরা সরকারি হাসপাতাল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসককে রাতের ডিউটির সময় ধর্ষণ করে খুন করা হয়।
ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। একমাত্র অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। তদন্তের দায়িত্ব প্রথমে কলকাতা পুলিশ এবং পরে সিবিআইয়ের হাতে গেলেও আর কাউকে এই ঘটনায় অভিযুক্ত করা হয়নি।

RG Kar ধর্ষণ মামলায় খালাস চাইলেন সঞ্জয় রায়, হাই কোর্টে নতুন আবেদন
RG Kar ধর্ষণ মামলায় খালাস চাইলেন সঞ্জয় রায়, হাই কোর্টে নতুন আবেদন

যাবজ্জীবন সাজার পর আদালতের পর্যবেক্ষণ

শিয়ালদহ আদালত চলতি বছরের জানুয়ারিতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে। সিবিআই যদিও বারবার তার ফাঁসির দাবি জানিয়ে আদালতের কাছে আবেদন জানায়, আদালত সেই দাবি মানেনি।

আদালতের মত অনুযায়ী, এই ঘটনা বিরলের থেকে বিরলতম নয় এবং তাই মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবনের সাজা দেওয়া হয়েছে।

সঞ্জয়ের খালাস চাওয়ার কারণ কী?

সঞ্জয় রায়ের আইনজীবী দাবি করছেন, আসল অপরাধী অন্য কেউ, এবং শুধুমাত্র সঞ্জয়কে বলির পাঁঠা বানানো হয়েছে।
সঞ্জয় নিজেও আদালতের কাছে বলেছেন, তিনি নির্দোষ এবং এই ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। সেই কারণেই তিনি নিজের সাজা পুনর্বিবেচনার আবেদন করেছেন।

RG Kar ধর্ষণ মামলায় খালাস চাইলেন সঞ্জয় রায়, হাই কোর্টে নতুন আবেদন
RG Kar ধর্ষণ মামলায় খালাস চাইলেন সঞ্জয় রায়, হাই কোর্টে নতুন আবেদন

নির্যাতিতার পরিবারের অবস্থান

নির্যাতিতার বাবা-মা শুরু থেকেই বলেছেন, তাঁরা সঞ্জয়ের ফাঁসি চান না। তাঁদের দাবি, এই ঘটনার পেছনে একাধিক ব্যক্তি জড়িত ছিল, এবং প্রকৃত অপরাধীদের এখনও ধরা হয়নি।

তাঁদের মতে, সঞ্জয় রায় কিছু জানেন, যা তদন্তে সহায়ক হতে পারে। সেই কারণে সঞ্জয়কে বাঁচিয়ে রাখা এবং জেল থেকে তথ্য আদায় করাও প্রয়োজন।

প্রতিবাদের প্রস্তুতিতে RG Kar-এর জুনিয়র ডাক্তাররা

এই ঘটনার এক বছর পূর্তি ২০২৫ সালের ৯ অগাস্ট। তার আগেই RG Kar-এর জুনিয়র ডাক্তাররা বড়সড় প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছেন।
৮-৯ অগাস্ট ‘রাত দখল (Reclaim The Night)’-এর ডাক দেওয়া হয়েছে। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল হবে, রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত পথে থাকবেন আন্দোলনকারীরা।

৯ অগাস্ট রাখী বন্ধনের মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। তবে নবান্ন অভিযানে অংশ নেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কারণ, সেই কর্মসূচি রাজনৈতিক মঞ্চ থেকে ঘোষণা হয়েছে।

এখনও বিতর্কের কেন্দ্রে RG Kar মামলা

RG Kar ধর্ষণ ও খুন মামলা এখনও রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত ইস্যু
সামাজিক স্তরে অনেকেই মনে করেন, প্রকৃত বিচার এখনও হয়নি। আসল অপরাধীরা মুক্ত, আর একজন ভিকটিম হয়ে জেল খাটছেন সঞ্জয়। আবার কেউ কেউ সঞ্জয়ের দোষ প্রমাণিত বলেই মনে করেন। আগামী ১৬ জুলাই হাই কোর্টের রায়ে নতুন মোড় নিতে পারে এই বিতর্কিত মামলা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর