রথযাত্রা, প্রতিবছর আষাঢ় মাসে ধুমধাম করে অনুষ্ঠিত হওয়া হিন্দুদের অন্যতম একটি উৎসব। এই রথযাত্রা উৎসব সবথেকে জনপ্রিয় উড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। তবে রথযাত্রা বললেই সবার প্রথমে মাথায় আসে পুরীর রথ। পুরীর রথের পাশাপাশি পশ্চিমবঙ্গের মাহেশ ও ইসকনের রথও বেশ জনপ্রিয়।
প্রথা মেনে প্রতিবছর শুক্ল পক্ষের তিথিতেই উদযাপিত হয় রথযাত্রা। এবছর সেই প্রথা মেনে জুলাই মাসের ৭ তারিখে অনুষ্ঠিত হবে এই রথযাত্রা। এবং এই রথযাত্রার ঠিক এক সপ্তাহ পরেই হয় উল্টো রথ। ফলে এবছর ১৬ই জুলাই ঠিক হয়েছে উল্টো রথের দিনক্ষণ।

তবে কেন এই শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতেই এই রথযাত্রা পালিত হয় তার পেছনে রয়েছে একটি ইতিহাস। তবে তার আগে বলা ভালো যিনি জগন্নাথ দেব তিনিই আবার ভগবান শ্রী বিষ্ণু। বৈষ্ণব মতে জগন্নাথ কথার অর্থ হল জগতের মহাপ্রভু। কথিত আছে কোন এক সময় শ্রী বলরাম ও শ্রী জগন্নাথ দেবের বোন সুভদ্রার শহর ভ্রমণের ইচ্ছে হয়।
রথ যাত্রা কেন হয়? জানুন ইতিহাস!

সে সময়েই বলরাম ও জগন্নাথ দেব তাকে রথে চড়িয়ে শহর ভ্রমণ উদ্দেশ্যে বাহির হন। এরপর রথে ভ্রমণ করতে করতে তারা পৌঁছে যায় রাজা ইন্দ্রদন্মুর স্ত্রী গুন্ডিচার। যা মাসির বাড়ি হিসেবে পরিচিত। এই সময় থেকেই প্রচলন হয় রথযাত্রা উৎসবের। এবং সেখানে সাত দিন থাকার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ফের রথে চড়ে ফিরে আসে বাড়ি। যা উল্টো রথ নামে পরিচিত। তবে এই সাত দিন মাসির বাড়িতে থাকাকালীন জগন্নাথ দেব পোড়া পিঠে খেতে ভালোবাসতেন। এই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন হিন্দু ভক্তরা।




