আপত্তিকর ভিডিও সমাজ মাধ্যমে পোস্টের হুমকি! প্রতিদানে চলে দিনের পর দিন ধর্ষণ

আপত্তিকর ভিডিও সমাজ মাধ্যমে পোস্টের হুমকি! প্রতিদানে চলে দিনের পর দিন ধর্ষণ। যদিও পুলিশে এই অভিযোগ করায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভাঙড়ে ব্ল্যাকমেল করে লাগাতার ধর্ষণ এক গৃহবধুকে। জানালা দিয়ে লুকিয়ে তোলা হতো ভিডিও পরে সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেখাতো এক স্থানীয় যুবক। প্রতিদান হিসেবে লাগাতার ওই গৃহবধূকে ধর্ষণ চালাত ওই যুবক। ঘটনা ভাঙড়ের গানিরআইটের। যদিও পুলিশে এই অভিযোগ দায়ের করার পরেই ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

যেমনটা জানা গেছে। কর্মসূত্রে বাড়ির বাইরে থাকে স্বামী। আর অন্যদিকে এক ছোট্ট বাড়িতে থাকেন ওই মহিলা। আর যে বাড়িতে থাকেন সেই বাড়ির জানালা দরজার অবস্থা খুবই জরাজীর্ণ। এই অবস্থায় ওই মহিলার আপত্তিকর ভিডিও লুকিয়ে লুকিয়ে ওই যুবক তুলতে বলে অভিযোগ উঠছে। এবং পরে সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে লাগাতার ধর্ষণ চালাতো ওই মহিলাকে। এমনকি এই ঘটনা কাউকে জানালে তার স্বামীকে খুন করে দেওয়ার ও হুমকি দেখায় যুবক।

যদিও পড়ে সমস্ত ঘটনা ওই মহিলা তার স্বামীকে খুলে বললে এবং তার স্বামী ঘটনার প্রতিবাদ করলে তার গলায় ছুরি ঠেকিয়ে খুন করে দেওয়ার হুমকি দেয় যুবক। এরপরে গোটা পরিবার আতঙ্কের দিন কাটাতে থাকে। যদিও পরবর্তীকালে স্থানীয় কয়েকজন ব্যক্তির সহায়তায় পুলিশের দ্বারস্থ হয় ওই দম্পতি। এরপরেই ওই অভিযুক্তকে গ্রেফতার করে ভাঙড় থানার পুলিশ। এছাড়াও ওই অভিযুক্তের মোবাইলে থাকা ভিডিও ডিলিট করে দেয় পুলিশ।

ওই মহিলা জানায়, “আমাদের বাড়ির দরজা জানলা খারাপ ছিল। আর আমার অজান্তেই ওই সমস্ত ভিডিও করে নিয়ে যায় ওই যুবক। এরপর আমাকে ব্ল্যাকমেইল করা হতো এবং ওই ধরনের খারাপ কাজ করতে বাধ্য করা হতো। আমিও ভয় পেয়ে ওই খারাপ কাজ করেছি। তাই ওই অভিযুক্তকে এমন শাস্তি দেওয়া হোক যেন পরবর্তীকালে এইরকম ধরনের ঘটনা না করে।”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন