নজরবন্দি ব্যুরোঃ ইতিহাসে প্রথম বার বাতিল রঞ্জি ট্রফি! সিদ্ধান্ত বোর্ডের। ইতিহাসে প্রথম বার বাতিল রঞ্জি ট্রফি! সিদ্ধান্ত বোর্ডের। ভারতের ক্রিকেট ইতিহাসে ৮৭ বছর পর বাতিল হয়ে গেল ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। চার দিনের ম্যাচ হওয়ায় জল্পনা কাটিয়ে স্থগিত করা হল এই ঐতিহ্যবাহী ক্রিকেট টুর্নামেন্ট।
আরও পড়ুনঃ একের-পর এক বিতর্কিত রায়, গানেদিওয়ালার স্থায়ী নিযুক্তিতে সিলমোহর দিলনা সুপ্রিম কোর্ট
করোনা পরিস্থিতি কাটিয়ে আরব এ আইপিএল আয়োজনের পর টি ২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্ট দিয়ে ঘরোয়া ক্রিকেট চালু করে ভারতীয় বোর্ড। কিন্তু তারপর থেকেই বোর্ড একদিনের বিজয় হাজারে ট্রফি বা ৪ দিনের রঞ্জি ট্রফির যে কোনও একটি বাতিলের পরিকল্পনা করছিলো। কারণ দুটি টুর্নামেন্ট শেষ করতে কমপক্ষে ৩ মাস সময় লাগবে। এদিকে আইপিএল আসন্ন। মার্চ মাসেই শুরু হবে বিশ্বের বৃহত্তম টি ২০ লীগ। তাই আজ বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে রঞ্জি ট্রফিকেই এবার স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল। কারণ ৪ দিনের ম্যাচ হওয়ায় টুর্নামেন্ট ছোটো করেও শেষ করতে লেগে যাবে ২ মাস।
তাই একদিনের বিজয় হাজারে ট্রফি দিয়েই শেষ হতে চলেছে এবারের ঘরোয়া ক্রিকেট মরসুম। খুব তাড়াতাড়ি এই টুর্নামেন্টের আয়োজন করা হবে। ১ মাস ব্যাপী চলবে এই টুর্নামেন্ট. কঠিন বায়ো বাবলে রাখা হবে খেলোয়াড় দের। এদিকে রঞ্জি না হওয়ায় প্লেয়ারদের আর্থিক ক্ষতির দিকটি দেখে তাদের পুরো ম্যাচ ফি জরিমানা হিসেবে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
ইতিহাসে প্রথম বার বাতিল রঞ্জি ট্রফি! সিদ্ধান্ত বোর্ডের। যা প্লেয়ারদের জন্য সুখবর। এখন বিজয় হাজারে ট্রফি নিয়ে প্রস্তুতি তুঙ্গে রাজ্য দলগুলির। পিছিয়ে নেই বাংলাও। কঠিন ট্রেনিং এর সাথে জেতার প্রস্তুতি শুরু করে দিলো তারাও।



