নজরবন্দি ব্যুরো: কৃষি আইন সমর্থনকারী কৃষকদের খাবার তৈরি হয় বিজেপির দফতরে, ২৬ দিনে পরল রাজধানীতে কৃষকদের আন্দোলন। কৃষি আইন ইস্যুতে বারবার বৈঠক করেও মেলেনি কোনও সমাধানসূত্র। আগামী দিনে কি হয় সেদিকে তাকিয়ে রয়েছে আন্দোলনকারী কৃষকরা। ইতিমধ্যেই কৃষকরা কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে, এই আইন প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। এরই মাঝে এই আন্দোলনের আগুনকে আরও বাড়িয়ে দিলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের রাকেশ টিকৈত।
আরও পড়ুন: ফের ক্ষমতায় আসবেন মমতা, আত্মবিশ্বাসী সৌগত।


সোমবার তিনি কেন্দ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রাকেশ। তিনি বলেছেন, ‘যেসব কৃষকরা এই আইনের সমর্থন করছেন তাঁদের খাবার বিজেপির দফতরে তৈরি করা হয়।’ তাঁর আরও অভিযোগ, মেরঠ-গাজিয়াবাদ থেকে আমাদের সমর্থনে যেসব ট্র্যাক্টরগুলি আসছে তাঁদের আটকে দেওয়া হচ্ছে। অথচ অন্যান্য ট্র্যাক্টরগুলিকে অনায়াসেই যেতে দেওয়া হচ্ছে। যেসব কৃষকরা এই আইনকে সমর্থন করার কথা বলছেন তাঁদের এলাহি খাবারের ব্যবস্থা করা হয় বিজেপির দফতরগুলিতে।
কৃষি আইন সমর্থনকারী কৃষকদের খাবার তৈরি হয় বিজেপির দফতরে, রাকেশ টিকৈতের বক্তব্য, ‘বিগত এক মাস ধরে আমাদের এটাই দাবি যে কেন্দ্রীয় সরকার এই কৃষি আইন তুলে নিক। ফিক্কি সভাগরে আন্দোলনকারী কৃষকরা বৈঠকের জন্য প্রস্তুত। আমরা চাই কৃষি মন্ত্রী আসুন এবং আমাদের সঙ্গে আলোচনায় বসুক। সরকারের তরফ থেকে আমাদের যদি কোনও চিঠি দেওয়া হয় তাহলে আমরা তার উত্তর দেব। কিন্তু সরকার বলছে এই আইন তাঁরা বাতিল করবে না। যদি সরকার জিদ করে বসে থাকে তাহলে আমরাও আমাদের দাবিতে অনড় থাকব।’







