Tolly Gossip: “কপি ক্যাট তকমা ঘুচল না” ‘আবার প্রলয়’ এর ঝলক সামনে আসতেই রাজকে কটাক্ষ রাহুলের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আসতে চলেছে পরিচালক রাজের নতুন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। এই ওয়েব সিরিজটি সুন্দরবনের নারীপাচার সমস্যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। কাল প্রকাস্যে এসেছিল সেই ওয়েব সিরিজেরই প্রথম ঝলক। টিজারের প্রথম ঝলক সামনে আসা মাত্রই দর্শকমহলে উত্তেজনা সৃষ্টি হয়।

আর পড়ুনঃ গায়ক হিসেবে সাফল্যের শীর্ষে, জানেন পড়াশোনাতে কেমন ছিলেন অরিজিৎ!

এই ওয়েব সিরিজে শাশ্বত চট্টোপাধ্যায়কে অনিমেষ দত্তের লুকে দেখা যাবে। অভিনেতার এই নতুন লুক দেখে রীতিমত হকচকিয়ে গিয়েছিল তার অনুরাগীরা। এই সিরিজে শাশ্বতর পাশাপাশি দেখা যাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে চক্রবর্তীকেও। এর আগে ঋত্বিক বহুবার তার বহু চরিত্রের জন্য সমালোচিত হয়েছিল। এবারও তার অন্যথা হল না। তবে বেশ কিছু অনুরাগীর তার এই লুক বেশ পছন্দ হয়েছে।

"কপি ক্যাট তকমা ঘুচল না" নাম না নিয়ে কটাক্ষ রাজকে
“কপি ক্যাট তকমা ঘুচল না” নাম না নিয়ে কটাক্ষ রাজকে

তবে অনেক নেটনাগরিকদের মতে অভিনেতা ঋত্বিকের এই লুকটা অন্য হিন্দি ছবি থেকে কপি করা হয়েছে। তার এই সিরিজে লুকের সাথে মিল পাওয়া গেছে ‘সেক্রেড গেম্‌স’ সিরিজের পঙ্কজ ত্রিপাঠীর লুকের এমনটাই দাবি নেটিজেনদের। শুধুমাত্র অভিনেতার লুকে নয় এই সিরিজের সঙ্গে নাকি বলিউডের অনেক ছবির মিল পাওয়া গেছে।

“কপি ক্যাট তকমা ঘুচল না” নাম না নিয়ে কটাক্ষ রাজকে

"কপি ক্যাট তকমা ঘুচল না" নাম না নিয়ে কটাক্ষ রাজকে

তবে রাজকে অন্যবারের মত এবারেও সমালোচনার শিকার হতে হল। ‘কপি ক্যাট’ তকমা তার কপাল থেকে ঘুচল না। ফের একই পদবী পেতে হল তাকে। পরিচালক রাজকে সরাসরি আক্রমন না করে অভিনেতা রাহুল বললেন “যে একদা কপি করিত, আজও কপি করে। শুধু তামিল ছেড়ে স্যাক্রেড গেমস-এর পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে, এটাই যা। ট্রোল যাঁরা করবেন, তাঁদের আমন্ত্রণ রইল।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর