কাতার বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিল ফিফা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  করোনা আবহেই ফুটবল-উত্‍সবের দামামা বেজে গেল! ২০২২ সালের কাতারে হতে চলা বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিল ফিফা। ২০২২ সালের ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ১৮ ডিসেম্বর হবে বিশ্বকাপের ফাইনাল।এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে খেতাবি লড়াই অনুষ্ঠিত হবে লুজালি স্টেডিয়ামে। এই মাঠে মোট দর্শকের আসন সংখ্যা ৮০ হাজার।

ভারতীয় সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। গ্রুপ লিগের খেলাগুলি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী, দুপুর ২ টা ৩০, সন্ধ্যা ৫ টা ৩০, রাত ৮ টা ৩০ এবং রাত ১১টা ৩০ মিনিটে। কাতারের স্থানীয় সময় অনুযায়ী ম্যাচগুলি দুপুর ১টা, বিকাল ৪ টা, সন্ধ্যা ৭ টা ও রাত ১০ টায় শুরু হবে। নকআউট ম্যাচগুলি ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিট এবং রাত ১১ টা ৩০ মিনিটে শুরু হবে।

Shamim Ahamed Ads

রাশিয়া বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ৩২ দিন ধরে, কিন্তু কাতার বিশ্বকাপ আয়োজিত হবে ২৮ দিন ধরে। গ্রূপ স্টেজ এবং শেষ ষোলোর খেলাগুলির মধ্যে খুব বেশি সময়ের ব্যবধান থাকছে না। সমস্ত দলের ম্যাচগুলির মধ্যে ব্যবধান থাকবে তিন দিনের যা ফিফার মতে খেলোয়াড়দের একটি ম্যাচের ক্লান্তি কাটিয়ে ওঠার পক্ষে যথেষ্ট। ফিফার পরিকল্পনা আছে ২০২২ এর মার্চ অথবা এপ্রিল মাসে বিশ্বকাপের গ্রূপবিন্যাস সম্পূর্ণ করে ফেলার।

সেই সময়ই জানা যাবে বিশ্বকাপের বাকি ৩০ টি দেশের পরিচয় এবং তারা কোন গ্রূপে অবস্থান করছে। এই বিশ্বকাপ অনেক অর্থে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ৩২ দেশের পরিচিত ফরম্যাটে এটাই শেষ বিশ্বকাপ। এর পরের ২০২৬ বিশ্বকাপ থেকে প্রতিযোগিতাটি হয়ে যাবে ৪৮ দলের।

wc

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত