পুরীর রথযাত্রায় দুই ভক্তের মৃত্যু, সাময়িক বন্ধ উৎসব! পদপিষ্টের দাবি উড়িয়ে দিল ওড়িশা সরকার

প্রবল বৃষ্টি ও উপচে পড়া ভিড়ের মধ্যে পুরীর গ্র্যান্ড রোডে অসুস্থ হয়ে মৃত্যু দুই ভক্তের। বহু মানুষ হাসপাতালে ভর্তি। যদিও ওড়িশা সরকারের দাবি, পদপিষ্ট হওয়ার কোনও ঘটনা ঘটেনি, আবহাওয়াজনিত কারণেই বিপত্তি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পুরীর রথযাত্রা ঘিরে বড় দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভক্তের। প্রবল বৃষ্টি এবং বিপুল জনসমাগমের মধ্যে গ্র্যান্ড রোডে বিশৃঙ্খলার জেরে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পর শুক্রবার সকাল পর্যন্ত রথযাত্রা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ওড়িশা সরকার স্পষ্ট জানিয়েছে, এটি পদপিষ্টের ঘটনা নয়; বৃষ্টি ও শারীরিক অসুস্থতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন