আরজি করের প্রতিবাদের আঁচ এবার গিয়ে পড়ল কলকাতা পুরসভাতেও। বিচার চেয়ে মাসিক অধিবেশনে এবার স্লোগান তুললেন কাউন্সিলারেরা। অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই স্লোগান দিতে শুরু করেন বিজেপি কাউন্সিলরেরা। তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় কলকাতা অধিবেশন কে আজকের মত মুলতবি প্রতিবাদ জানায় বিজেপির কাউন্সিলররা। তারপরেই শুরু হয়ে যায় অধিবেশনের ভেতরেই বাকবিতণ্ডা। এরপরই অধিবেশন কক্ষ ত্যাগ করে বেরিয়ে আসে বিজেপির কাউন্সিলররা এবং কলকাতা পুরসভায় অধিবেশন কক্ষের বাইরেই মাটিতে বসে পড়ে প্রতিবাদ জানাতে শুরু করেন।
প্রতি মাসেই কলকাতা পুরসভায় একটি করে অধিবেশন অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত থাকেন শহরের সব ওয়ার্ডেরই কাউন্সিলররা। বিভিন্ন এলাকার সমস্যার কথা তুলে ধরা হয় এই অধিবেশনে। আর সেই মতোই অগাস্ট মাসের অধিবেশন ছিল শুক্রবার। সেই অধিবেশন কে ঘিরেই শুরু হয় অশান্তি। এদিন উপস্থিত ছিলেন 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ ছাড়াও ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিনা দেবী পুরোহিত এবং ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয়ী ওঝা। ছাড়াও আরো অনেক বিজেপি কাউন্সিলর। আর এদিন অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তারা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে। স্লোগান দিতে থাকে ‘আরজি করের বিচার চাই’।


এছাড়াও এই অধিবেশনে মুলতবির প্রস্তাব দেয়া হলে তৃণমূলের পক্ষ থেকে তা মানা হয়নি। এর পরেই অধিবেশনের বাইরে বসে তারা বিক্ষোভ দেখাতে থাকে। এদিন সজল ঘোষ বলেন “এরা এত নির্লজ্জ যারা শিল্পী খেলোয়াড়ের মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করতে পারে কিন্তু একজন চিকিৎসক যিনি খুন হয়ে গেলেন তার জন্য শোকপ্রস্তাব পাঠ করতে রাজি নন” এরপর তিনি বলেন,”২ বার নিরবতা পালন করা হলো যা ইতিহাসে হয়নি, তারপরেও মাথায় এলোনা যে এটা করা উচিৎ।”







