মুখের ব্রণ-কালো দাগ, চোখের তলায় ছাপ, এমন সমস্যা নিয়ে আমরা প্রায়ই কথা বলি। কিন্তু মহিলাদের অন্যতম সমস্যা গোপনাঙ্গের কালো দাগ নিয়ে প্রকাশ্যে কথা বলা যায় না। অনেকেই লজ্জায় মুখে কুলুপ এটে থাকেন। আবার কেউ যদি এনিয়ে কোনও প্রশ্ন করেও ফেলেন অন্যরা একটু অপ্রস্তুত হয়ে পড়েন। গোপনাঙ্গের কালো দাগের (Private Part Blackness) সমাধান কী? জেনে নিন এই প্রতিবেদনে।


আরও পড়ুন: বিয়ের দেড় মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা দর্শনা? জল্পনা বাড়ালেন সৌরভ ঘরণী
গোপনাঙ্গের কালো দাগ মহিলাদের অন্যতম সমস্যা। এরজন্য বিকিনি বা শর্টস পড়তেও পারেন না। অনেকেই গুগলে প্রতিকার খোঁজেন। তবে ঘরোয়া উপায় কাজ হবে, মেনে চলুন এই সহজ টিপস। জেনে নিন কেন গোপনাঙ্গে কালো ছোপ পড়ে! হরমোন জনিত কারণে এই সমস্যা হয়। এছাড়া ঘাম, মোটা ও আটসাঁট পোশাক পড়লেও কালো ছোপ দেখা যেতে পারে।



টক দই
গোপনাঙ্গের কালো দাগের পাশাপাশি চুলকানি, দুর্গন্ধের মত সমস্যা থেকেও মুক্তি মিলবে। পরিমাণ মত টকদই (Curd) সরাসরি ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপর অ্যালোভেরা জেল লাগিয়ে নিন।

অ্যাপেল সাইডার ভিনিগার
অ্যাপেল সাইডার ভিনিগার (Apple Cider Vinegar) ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এর অ্যাসিডিক বৈশিষ্ট্য ত্বককে ফর্সা করতে সাহায্য করে। এসেন্সিয়াল অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা এসিভি (ACV) মিশিয়ে গোপনাঙ্গের কালো জায়গার মেখে নিন। কিছু সময়ের জন্য অপেক্ষা করে জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দু থেকে তিনবার এই পদ্ধতিটি করতে পারেন।
গোপনাঙ্গের কালো দাগের সমস্যা গোপনেই রয়ে গিয়েছে, রইল সমাধান

পাকা পেঁপে
পাকা পেঁপের মধ্যে ভিটামিন ও মিনারেল রয়েছে, যা ত্বকের দাগছোপ দূর করতে সাহায্য করে। পাকা পেঁপের পেস্ট বানিয়ে নিন। এরপর প্রলেপের মত কালো দাগের এলাকায় লাগিয়ে নিন। ১৫ মিনিট পর মেসেজ করে ধুয়ে ফেলুন।







