বাড়ছে সবজি ও মাছের দাম, ১০ দিনের মধ্যে কমাতে হবে, জানিয়ে দিলেন মমতা

Mamata Banerjee: তিনি সাফ জানিয়ে দেন ১০ দিনের মধ্যে দম কমাতে হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পেঁয়াজ, লঙ্কা, টমেটো যাতেই হাত দেবেন তাতেই ছেঁকা। কারণ বাজারের যেন আগুন ছুটছে দামের। আর তা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ স্টেক হোল্ডার সহ রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন তিনি। কেন দাম বাড়ছে জানতে চান। সঙ্গে দাম কমানোর উপায়ও বাতলে দেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন ১০ দিনের মধ্যে দম কমাতে হবে।

বাড়ছে সবজি ও মাছের দাম, ১০ দিনের মধ্যে কমাতে হবে, জানিয়ে দিলেন মমতা

কীভাবে কমবে দাম? তা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোল্ড স্টোরেজে অতিরিক্ত আলু মজুত রাখা চলবে না। নাসিকের বদলে রাজ্যের চাষিদের কাছ থেকে কিনতে হবে পিঁয়াজ। রাজ্যের চাহিদা না মিটিয়ে ভিনদেশে পাঠানো যাবে না সবজি। এর পাশাপাশি বেশি দামে সবজি বিক্রি আটকাতে টাস্কফোর্সকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন তিনি।

বাড়ছে সবজি ও মাছের দাম, ১০ দিনের মধ্যে কমাতে হবে, জানিয়ে দিলেন মমতা

প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে তাঁকে। চলতি বছরেই ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে রাজ্য। মাছের ক্ষেত্রেও তা হবে না কেন, সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে সেই প্রশ্ন তোলেন তিনি। জানতে চান, তেলাপিয়া মাছ খেলে সত্যিই কোনও রোগ বা শরীরে বিপরীত কোনও ক্রিয়া হতে পারে কি না।

বাড়ছে সবজি ও মাছের দাম, ১০ দিনের মধ্যে কমাতে হবে, জানিয়ে দিলেন মমতা

বাড়ছে সবজি ও মাছের দাম, ১০ দিনের মধ্যে কমাতে হবে, জানিয়ে দিলেন মমতা

আধিকারিকেরা জানান, তেমন কিছুর প্রমাণ পাওয়া যায়নি। তখন মমতা তেলাপিয়া মাছ খাওয়ার পরামর্শ দেন। ‘জল ভরো, জল ধরো’ প্রকল্পে কাটা পুকুরে তেলাপিয়া মাছ ছাড়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, তেলাপিয়া মাছ নিয়ে যারা মিথ্যা খবর রটিয়েছে, তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন