মিঠুনের ‘দাদাসাহেব ফালকে’ পুরষ্কার প্রাপ্তি, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

মিঠুনের 'দাদাসাহেব ফালকে' পুরষ্কার প্রাপ্তি, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। বোধনের আগেই বাঙালির এক বাঙালী অভিনেতার হাতে উঠবে এই পুরস্কার ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

৯ অক্টোবর বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসবের শুভ সূচনা অর্থাৎ ঐদিন দেবী দুর্গার বোধন। আর ৮ ই অক্টোবর এই বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর হাতে উঠবে ‘দাদাসাহেব ফালকে’ পুরষ্কার। ভারতীয় সিনেমার সর্বশ্রেষ্ঠ সন্মান। তাই বোধনের আগেই বাঙালির এক অভিনেতার হাতে উঠবে এই পুরস্কার ফলে বাঙালির আবেগে আরও একটি নতুন খুশির পালক যোগ হতে চলেছে ওই দিনে। তিনবার জাতীয় চলচ্চিত্রে সেরা অভিনেতার পুরস্কার জয়ী মিঠুনকে অভিনন্দন জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজের এক্স হ্যন্ডেলে পোস্ট করে জানিয়েছেন,”আনন্দিত যে শ্রী মিঠুন চক্রবর্তী জি ভারতীয় চলচ্চিত্রে তাঁর অতুলনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি একজন সাংস্কৃতিক আইকন, তার বহুমুখী অভিনয়ের জন্য প্রজন্ম জুড়ে প্রশংসিত। তাকে অভিনন্দন ও শুভেচ্ছা।”

এছাড়াও মিঠুন চক্রবর্তীকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি সমাজ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন,” কিংবদন্তি অভিনেতাকে আন্তরিক অভিনন্দন; মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত হওয়ার জন্য শ্রী মিঠুন চক্রবর্তী। এটি ভারতীয় সিনেমায় আপনার 5 দশকের দীর্ঘ যাত্রার একটি উপযুক্ত স্বীকৃতি এবং বহুমুখী পারফরম্যান্সের চাঞ্চল্যকর পরিসর যা শুধুমাত্র ভারতীয় দর্শকদেরই নয়, সারা বিশ্বের মানুষকে বিস্মিত করেছে।”

একই সাথে মিঠুন চক্রবর্তীর এই পুরস্কার পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই অভিনন্দন এর ঝড়বইতে শুরু করেছে টলিপাড়ায়। রুপা গাঙ্গুলী থেকে শুরু করে অরিত্র দত্ত বনিক, শ্রীলেখা মিত্র, খরাজ মুখার্জি প্রত্যেকেই মিঠুন চক্রবর্তীর এই সম্মান প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন। খরাজ মুখার্জি বলেছেন, “আমি খুবই খুশি। এই সম্মান ওনার অনেক আগেই পাওয়া উচিত ছিল।দাদা সাহেব ফালকে ন্যায্য শিল্পীর হাতে তুলে দেওয়া হচ্ছে। মিঠুনদা যুগ যুগ জিও।”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত