Adipurush: অযথা যৌনতার সুড়সুড়ি! আদিপুরুষ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের মামলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আদিপুরুষ নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ছবি মুক্তির পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। রামায়ণের মত মহাকাব্যকে বিকৃত করার অভিযোগ উঠেছে। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। শনিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি অজয়কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে এই মামলা দাখিল করা হয়েছে। অযথা যৌনতার সুড়সুড়ি! আদিপুরুষ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের মামলা আগামী সপ্তাহেই মামলার শুনানি রয়েছে।

আরও পড়ুন: প্রয়াত মহীনের শেষ ঘোড়া, চিরঘুমের দেশে বাপিদা

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন আইনজীবী তন্ময় বসু। তাঁর অভিযোগ, রামায়ণের মত মহাকাব্যকে ‘আদিপুরুষ’ সিনেমায় বিকৃত করা হয়েছে। তাঁর দাবি, এই সিনেমায় যৌনতার সুড়সুড়ি দেওয়া হয়েছে। এছাড়াও মামলাকারীর অভিযোগ, মহাকাব্যের যে নারী চরিত্রদের শ্রদ্ধা করা হয়, পুজো করা হয় তাঁদের অশালীন পোশাকে দেখানো হয়েছে। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে বলে খবর।

অযথা যৌনতার সুড়সুড়ি! আদিপুরুষ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের মামলা

গত ১৬ জুন বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। ছবি মুক্তির আগে পর্যন্ত দর্শকদের মধ্যে যে কৌতূহল দেখা গিয়েছিল, ছবি মুক্তির পর শুরু হয়েছে বিতর্ক এবং ট্রোলিং। চরিত্রদের সংলাপ নিয়ে আপত্তি উঠেছিল। ‘তেরে বুয়া কা বাগিচা’, ‘কাপড়া তেরে বাপ কা……জ্বলেগি ভি তেরে বাপকি’ এমন নানা সংলাপ দর্শকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। পরবর্তীকালে বিতর্ক থামাতে ছবির সংলাপ বদল করা হয়। কিন্তু কর্তৃপক্ষের এই সিদ্ধান্তেও তেমন বদল হয়নি। প্রভাব পড়েছে বক্স অফিসে। টিকিটের দাম কমিয়ে আনা হলেও হলবিমুখ দর্শকরা।

অযথা যৌনতার সুড়সুড়ি! আদিপুরুষ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের মামলা

উল্লেখ্য, নেপালে ইতিমধ্যেই আদিপুরুষ দেখানো বন্ধ করানো হয়েছে। কাঠমাণ্ডুর মেয়র বালেন্দ্র শাহ প্রথমে জানিয়েছিলেন বলিউডের আর কোনও ছবিই চলতে দেওয়া হবে না। তবে পরে টি সিরিজের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হলে বলিউডের উপর থেকে ব্যান তুলে নেওয়া হয়। কিন্তু আদিপুরুষের ক্রিনিং বন্ধ রাখা হয়।

অযথা যৌনতার সুড়সুড়ি! আদিপুরুষ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের মামলা

অযথা যৌনতার সুড়সুড়ি! আদিপুরুষ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের মামলা
অযথা যৌনতার সুড়সুড়ি! আদিপুরুষ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের মামলা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর