Pathaan: ভারতে সর্বকালের সেরা হিন্দি ছবি হল ‘পাঠান’, বক্স অফিসে ১০০০ কোটি পার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি একের পর এক রেকর্ড ভেঙেছে, গড়েছে নতুন রেকর্ড। এবার এই ছবি পিছনে ফেলল ‘বাহুবলী ২’-কেও। ষষ্ঠ শুক্রবারেও ঊর্ধ্বমুখী ব্যবসার পর ভারতে সর্বকালের সেরা হিন্দি ছবি হল ‘পাঠান’।

আরও পড়ুনঃ নড়াচড়া এবং শ্বাস প্রশ্বাসে অসুবিধা হচ্ছে, গুরুতর আহত বিগ বি

ভারতে সর্বকালের সেরা হিন্দি ছবি হল 'পাঠান', বক্স অফিসে ১০০০ কোটি পার

ষষ্ঠ সপ্তাহের ষষ্ঠ শুক্রবারেও বক্স অফিসে ‘পাঠান‘ ঝড় অব্যাহত। এদিনও ভারতেই এই ছবি মোট ১.০৭ কোটি টাকার ব্যবসা করে। হিন্দিতে ব্যবসার পরিমাণ ১.০৫ কোটি ও বাকি ভাষায় ব্যবসার পরিমাণ ০.০২ কোটি টাকা। এ যাবৎ বিশ্বব্যাপী ১০২৮ কোটি টাকা আয় করেছে পাঠান।

7 5

ভারতে এখনও অবধি এই ছবির নেট কালেকশন ৫২৯.৯৬ কোটি টাকা (হিন্দি – ৫১১.৭০ কোটি, অন্যান্য ভাষায়- ১৮.২৬ কোটি টাকা)। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যই জানিয়েছে ছবির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। চার বছরেরও বেশি সময় ধরে নায়কের চরিত্রে অভিনয় না করার পর শাহরুখের এভাবে ফিরে আসা সত্যিই অভাবনীয় এবং অবিশ্বাস্য।

ভারতে সর্বকালের সেরা হিন্দি ছবি হল ‘পাঠান’, বক্স অফিসে ১০০০ কোটি পার

5 4
ভারতে সর্বকালের সেরা হিন্দি ছবি হল ‘পাঠান’, বক্স অফিসে ১০০০ কোটি পার

তবে অবিশ্বাস্যও যে সত্যি হতে পারে তা প্রমাণ করে দিয়েছেন কিং খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘অবিশ্বাস্য মনে হয় যে পাঠান এখন ভারতের এক নম্বর হিন্দি ছবি! দর্শক পাঠানকে যে ভালবাসা এবং প্রশংসা দিয়েছে তা ঐতিহাসিক এবং এটি বক্স অফিসের ফলাফলে দেখা যাচ্ছে। একজন পরিচালক হিসাবে, আমি গর্বিত যে আমি এমন একটি সিনেমা তৈরি করেছি যা বিশ্বব্যাপী মানুষকে বিনোদন দিয়েছে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন