TRP রেটিংয়ে শীর্ষে ‘পরশুরাম আজকের নায়ক’, বন্ধের মুখে কোন ধারাবাহিক? জেনে নিন এই সপ্তাহের টেলিভিশন তালিকা

টানা দ্বিতীয় সপ্তাহে সেরা ‘পরশুরাম’, টিআরপি তালিকায় পিছিয়ে পড়ল ‘আনন্দী’, বন্ধ হয়ে গেল ‘দুগ্গামণি ও বাঘমামা’— বাংলা ধারাবাহিকের এই সপ্তাহের ওঠানামা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ এই সপ্তাহেও TRP রেটিং-এ প্রথম স্থান ধরে রাখল। ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহার অনস্ক্রিন রসায়ন দর্শকদের মন জিতে নিচ্ছে ক্রমেই। ধারাবাহিকটি এবার পেয়েছে ৬.৪ রেটিং পয়েন্ট, যা টানা দ্বিতীয় সপ্তাহে সর্বোচ্চ।

দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে ‘পরিণীতা’‘জগদ্ধাত্রী’, উভয়ের রেটিং ৬.২। তৃতীয় স্থানে ‘রাঙামতি তীরন্দাজ’ (৬.১), চতুর্থ স্থানে ‘ফুলকি’ (৬.০) এবং পঞ্চম স্থানে ‘গৃহপ্রবেশ’ (৫.৩)।

Shamim Ahamed Ads

অন্যদিকে ‘গীতা এলএলবি’ এবার শীর্ষ পাঁচ থেকে ছিটকে পড়েছে। ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘কথা’ পেয়েছে ৪.৯, ‘চিরসখা’ কিছুটা এগিয়ে ৫.১ পয়েন্ট পেয়েছে।

রেটিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা ধারাবাহিকগুলোর তালিকায় আছে:

‘বুলেট সরোজিনী’ – ১.৭

‘আনন্দী’ – ১.৯ (শোনা যাচ্ছে, খুব শিগগিরই বন্ধ হতে চলেছে)

‘তেঁতুলপাতা’ – ২.২

‘তুই আমার হিরো’ – ২.৭

‘মিত্তির বাড়ি’ – ৩.৮

সবচেয়ে বড় খবর, এই সপ্তাহেই সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছে ‘দুগ্গামণি ও বাঘমামা’, শুটিংও শেষ হয়েছে ধারাবাহিকটির। এই পরিস্থিতিতে প্রযোজনা সংস্থাগুলোর মধ্যে চাপ বাড়ছে, কারণ দর্শকদের পছন্দের ভিত্তিতে ধারাবাহিকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত