এক গুচ্ছ স্বাস্থ্যবিধি মেনে খুলতে চলেছে দেশের সংসদ ভবন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে দীর্ঘ তিন মাস পর খুলতে চলেছে সংসদ ভবন। এতদিন সংসদের সব কাজ চলছিল ভারচুয়ালি। কিন্তু এবার এই মহামারীর আতঙ্কের মধ্যেই খুলতে চলেছে সংসদের ২ কক্ষই। আর যেহেতু এখন পরিস্থিতি পুর অন্য রকম তাই বেশ কয়েকটি স্বাস্থ্য সচেতনামুলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সে গুলি হল ঃ দুই কক্ষের অধিবেশনেই সমস্তরকম স্বাস্থ্যবিধি মানা হবে। সাংসদদের বসার ব্যবস্থা হবে দূরত্ববিধি মেনে। বসার জন্য দুই কক্ষের চেম্বারের পাশাপাশি ব্যবহৃত হবে গ্যালারিও। 

Shamim Ahamed Ads
  • শক্তি অনুযায়ী বিভিন্ন দলের সাংসদদের চেম্বার এবং গ্যালারিতে দূরত্ববিধি মেনে বসানো হবে।
  • সংসদের চেম্বারে বসানো হবে চারটি বড় ডিসপ্লে স্ক্রিন। আরও ৬টি স্ক্রিন বসবে গ্যালারিতে। অর্থাৎ মোট ১০টি স্ক্রিন বসানো হচ্ছে।
  • সূত্রের খবর, রাজ্যসভা এবং লোকসভা অধিবেশন একসঙ্গে হবে না। আলাদা আলাদা সময়ে মাত্র ৪ ঘণ্টা করে দুই অধিবেশন বসানো হবে। প্রথমে বসবে লোকসভা অধিবেশন। তারপর বসবে রাজ্যসভা অধিবেশন।
  • প্রধানমন্ত্রী, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিরোধী নেতাদের জন্য নির্দিষ্ট আসব চেম্বারে বরাদ্দ থাকবে।
  • এসির মাধ্যমে অতি বেগুনি রশ্মি ব্যবহার করে ভাইরাস দমনের চেষ্টা করা হতে পারে বলে সূত্রের খবর।
  • আধকারিকদের গ্যালারি আর সাংবাদিকদের গ্যালারিতেও সামাজিক দূরত্ব মানতে হবে। চেম্বার থেকে আধিকারিকদের গ্যালারি আলাদা করার জন্য পলিকার্বনেট শিট ব্যবহার করা হতে পারে।
  • লোকসভায় ১৫ এবং রাজ্যসভায় সর্বোচ্চ ৭ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে। তবে, সাংবাদিকদের সেন্ট্রাল হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এমনকী প্রাক্তন সাংসদরাও অনুমতি পাবেন না সেন্ট্রাল হলে ঢোকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত