নজরবন্দি ব্যুরোঃ নামঞ্জুর পরীমণির জামিনের আবেদন, আপাতত কারাগারেই থাকতে হবে ঢাকা চলচিত্রের নায়িকাকে। ইতিমধ্যেই এক সপ্তাহের বেশি রিমান্ডে থেকেছেন তিনি। তার পরেই আজ শুক্রবার আদালতে তোলা হয়েছিল পরীকে। সকলের চোখ ছিল আদালতের রায়ের দিকেই, আদেউ কি ছাড়া পাবেন, নাকি সেখানেই থাকতে হবে।
আরও পড়ুনঃ দোষী প্রমাণিত হলে ৫ বছরের জেল! আজই আদালতে পরীমণি
বেলা গড়াতেই দেখা গেল পরীমণির আবেদন খারিজ করেছে আদালত পক্ষ। সূত্রের খবর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। পরীর আইনজীবী ছুটির আবেদন জানানলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধীতা করে। আদালতে নায়িকার জামিনের কারণ হিসেবে তাঁর আইনজীবী জানান, পরীমণি ‘ভার্টিগো’ এবং ‘প্যানিক অ্যাটাক’-এর রোগী, টানা জেরা এবং অমানবিক নির্যাতনে বিধ্বস্ত তিনি।

উভয় পক্ষের কথা শোনার পর দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ৪ ঠা আগস্ট পরীমণির বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বিদেশি মদ উদ্ধার করেছিলো বাংলাদেশের র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন। বিদেশি মদের পাশাপাশি একাধিক মাদকদ্রব্যও উদ্ধার করা হয় তাঁর বাড়ি থেকে। এর পরেই হেফাজতে নেওয়া হয় পরীমণিকে। অন্যদিকে পরীমণির দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে।
নামঞ্জুর পরীমণির জামিনের আবেদন, রিমান্ড শেষে ঠাঁই কারাগারে।




