প্রয়াত হলেন পণ্ডিত যশরাজ। শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত হলেন পণ্ডিত যশরাজ। সংগীত জগতে নক্ষত্রপতন। শেষ সময়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে থাকতেন। পণ্ডিত যশরাজ-এর মেয়ে দুর্গা যশরাজ বাবার মৃত্যুর খবর জানান। জানা যাচ্ছে অনেক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৯০ বছর। তিনি বার্ধক্যজনিত সমস্যা ভুগছিলেন। শাস্ত্রীয়সংগীত দুনিয়ার এই শিল্পীর ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার।

আরও পড়ুনঃ আজ ১১টি জেলায় কমল সংক্রমণ। কলকাতাকে পেরিয়ে গেল উত্তর ২৪ পরগণা।

পণ্ডিত যশরাজকে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রীর মতো পুরস্কার দিতে সন্মানিত করা হয়েছে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সংগীত মহল সহ সমস্ত শিল্পীরা। জানুয়ারি ১৯৩০-এ হরিয়ানার হিসার জেলার পিলি মন্দোরিতে এক মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন পন্ডিত যশরাজ। বাবা পণ্ডিত মতিরাম। ছোট থেকে তিনি বাবার কাছেই শাস্ত্রীয় সংগীতের তালিম নেওয়া শুরু করেন। শৈশবের বেশ কিছুটা সময় তিনি হায়দ্রাবাদে ছিলেন।

প্রয়াত হলেন পণ্ডিত যশরাজ। তিনি বেশ কিছু সময় গুজরাতের সানন্দেতে ছিলে। সেখানে তিনি মেওয়াতি ঘরানার সংগীতের তালিম নিতেন। ১৯৪৬ সালে কলকাতায় আসেন তিনি। রেডিও চ্যানেলে শাস্ত্রীয়সংগীতের তলিম দিতেন পন্ডিত যশরাজ। ২০১৯ সেপ্টেম্বরে একটি ক্ষুদ্র গ্রহের নামকরণ করা হয় পন্ডিত যশরাজের নামে। পণ্ডিত যশরাজের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

প্রধানমন্ত্রীর ট্যুইট
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এর ট্যুইট
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত