মিউনিখে নিরাপত্তার মুখে থামলেন পাক সেনাপ্রধান, ‘আইডি দেখান’, লজ্জার মুখে পাকিস্তান

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে ঢোকার সময় উল্টো আইডি কার্ড দেখে পাক সেনাপ্রধান আসিম মুনিরকে সতর্ক করলেন নিরাপত্তারক্ষী, ভিডিয়ো ভাইরাল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে গিয়ে অস্বস্তিকর মুহূর্তের মুখে পড়লেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। কড়া নিরাপত্তা ঘেরা সম্মেলনে ঢোকার সময় এক নিরাপত্তারক্ষী তাঁর পথ আটকে আইডেন্টিটি কার্ড দেখাতে বলেন। কারণ, গলায় ঝোলানো আইডি কার্ডটি ছিল উল্টো করে।

জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই সম্মেলনে অংশ নিতে গিয়েছেন মুনির। সেখানে প্রবেশের সময় এক পাকিস্তানি সামরিক আধিকারিকের সঙ্গে হাঁটছিলেন তিনি। ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যায়, সামরিক পোশাকে সজ্জিত মুনিরের গলায় ঝুলছে আইডি কার্ড, কিন্তু সেটি উল্টো হয়ে রয়েছে।

- Advertisement -

প্রবেশপথে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী বিষয়টি খেয়াল করেই তাঁকে থামান। আইডিতে হালকা টোকা দিয়ে বলেন, “আইডেন্টিটি কার্ডটা সোজা করে রাখুন।” রক্ষীর কথা শুনে মুনির হালকা হাসেন এবং মাথা নত করে আইডি ঠিক করে সম্মেলনস্থলে প্রবেশ করেন।

ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ মুনিরের আচরণে স্বাভাবিকতা দেখেছেন, আবার কেউ পাকিস্তানের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে কটাক্ষ করেছেন। কিছু ব্যবহারকারী সরাসরি তাঁর তল্লাশির দাবি তুলেও মন্তব্য করেছেন।

অন্যদিকে, মিউনিখে এই সম্মেলনে মুনিরের উপস্থিতির বিরোধিতায় সরব হয়েছে সিন্ধি রাজনৈতিক সংগঠন জিয় সিন্ধ মুত্তাহিদা মহাজ (JSMM)। পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তারা সম্মেলনস্থলের বাইরে বিক্ষোভ দেখায়। সংগঠনের দাবি, মুনিরকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো ‘দুঃখজনক’ সিদ্ধান্ত।

উল্লেখ্য, মিউনিখ সিকিউরিটি কনফারেন্স বিশ্ব রাজনীতি ও কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। প্রতি বছর এখানে শান্তি, সংঘাত ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করতে জড়ো হন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর