পহেলগাম হামলার মূল চক্রী নিকেশ, ভারতীয় সেনার অপারেশন মহাদেব সফল

বৈসরানে ২৬ হিন্দু পর্যটকের মৃত্যুর বদলা শেষপর্যন্ত সম্পন্ন হল। ‘অপারেশন মহাদেব’-এ ভারতীয় সেনা খতম করল পহেলগাম হামলার মাস্টারমাইন্ড হাসিম মুসাকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জম্মু ও কাশ্মীরের পহেলগাম হামলার মূল চক্রী হাসিম মুসাকে অবশেষে নিকেশ করল ভারতীয় সেনাবাহিনী। দীর্ঘদিন ধরে যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই সন্ত্রাসবাদী অবশেষে খতম হল ‘অপারেশন মহাদেব’-এ। শ্রীনগর জেলার লিদওয়াস জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে সে প্রাণ হারায়।

ভারতীয় গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গিয়েছে, লিদওয়াস অঞ্চলের ঘন জঙ্গলে চারজন জঙ্গি লুকিয়ে ছিল। তাঁদের মধ্যে অন্যতম ছিল পহেলগাম হানার পরিকল্পনাকারী হাসিম মুসা। সেনা গোয়েন্দারা তথ্য পাওয়ার পরেই অভিযান চালানো হয় এবং গুলির লড়াইয়ে একে একে খতম হয় হামজা, ইয়াসির ও অন্যান্য জঙ্গিরা।

কী হয়েছিল ২২ এপ্রিল?

২২ এপ্রিল, জম্মু-কাশ্মীরের বৈসরান উপত্যকায় ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা চালানো হয়। পর্যটকদের ধর্ম জানতে চাওয়া হয়, এবং বেশিরভাগ হিন্দু পর্যটকদের নিশানা করে গুলি চালানো হয়। এই নৃশংস হামলায় মৃত্যু হয় ২৬ জন নিরীহ পর্যটকের। বহু মানুষ আহত হন।

প্রথমে এই হামলার দায় স্বীকার করে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা TRF। TRF হচ্ছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার (LeT) একটি মোর্চা। যদিও পরে TRF এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে।

পহেলগাম হামলার মূল চক্রী নিকেশ, ভারতীয় সেনার অপারেশন মহাদেব সফল
পহেলগাম হামলার মূল চক্রী নিকেশ, ভারতীয় সেনার অপারেশন মহাদেব সফল

অপারেশন মহাদেব: সেনার পরিকল্পিত প্রতিশোধ

ভারতীয় সেনা এই অভিযানটির নাম দিয়েছে “অপারেশন মহাদেব”, যা মূলত পহেলগাম হামলার প্রতিশোধ নিতে চালানো হয়। বেশ কিছুদিন ধরেই লিদওয়াস অঞ্চলে সন্ত্রাসীদের গতিবিধি নজরে রাখছিল সেনা। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে লঞ্চ করা হয় এই অপারেশন।

সেনা সূত্রে জানা গিয়েছে, অভিযানে অত্যাধুনিক ড্রোন ও হাইটেক থার্মাল ইমেজিং প্রযুক্তির সাহায্যে জঙ্গিদের অবস্থান চিহ্নিত করা হয়। গুলির লড়াই চলে বেশ কয়েক ঘণ্টা। একে একে চারজন সন্ত্রাসবাদীকে খতম করা হয়।

পহেলগাম হামলার মূল চক্রী নিকেশ, ভারতীয় সেনার অপারেশন মহাদেব সফল
পহেলগাম হামলার মূল চক্রী নিকেশ, ভারতীয় সেনার অপারেশন মহাদেব সফল

শেষমেশ বদলার পরিণতি

পহেলগাম হানার রক্তাক্ত স্মৃতি ভারতবাসীর মনে এখনও টাটকা। নিরীহ পর্যটকদের উপর নির্মম হামলা, ধর্ম দেখে মানুষ মারার মত বর্বরতা গোটা দেশের মনে ক্ষোভ তৈরি করেছিল।

এবার সেই ক্ষোভের অবসান ঘটাল সেনাবাহিনী। হাসিম মুসার নিকেশ হওয়া শুধু প্রতিশোধই নয়, এটা একটি বড় বার্তা— ভারতের মাটিতে সন্ত্রাসের ঠাঁই নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন