পেঁয়াজের গায়ে কালো দাগ দেখেও রান্না করছেন? জানুন কতটা বিপজ্জনক এই অভ্যাস

পেঁয়াজের গায়ে থাকা কালো দাগ বা ছত্রাকের সংক্রমণ শরীরে ঢুকতে পারে ওকরাটক্সিন নামের বিষ। ক্ষতি হতে পারে কিডনি ও লিভারেরও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রান্নাঘরে প্রতিদিনই ব্যবহার হয় পেঁয়াজ। কিন্তু অনেক সময় খোসা ছাড়ানোর পর দেখা যায় পেঁয়াজের গায়ে কালো দাগ বা কালচে পাউডারের মতো দাগ। অনেকেই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে শুধু জলে ধুয়ে সেই পেঁয়াজ দিয়েই রান্না করে ফেলেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস হতে পারে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

পুষ্টিবিদ অনন্যা ভৌমিক জানিয়েছেন, পেঁয়াজের গায়ে যদি কালো ছোপ অনেকটা অংশ জুড়ে ছড়িয়ে পড়ে বা পেঁয়াজ নরম হয়ে যায়, তাহলে তা বুঝতে হবে ছত্রাক সংক্রমণের লক্ষণ। বিশেষ ধরনের ছত্রাক পেঁয়াজে জন্ম নেয় গরম ও আর্দ্র আবহাওয়ায়, যা পেঁয়াজের বাইরেও ভিতরে ছড়িয়ে যেতে পারে। এই ছত্রাক-আক্রান্ত পেঁয়াজ খেলে শরীরে প্রবেশ করতে পারে ক্ষতিকর টক্সিন।

Shamim Ahamed Ads
পেঁয়াজের গায়ে কালো দাগ দেখেও রান্না করছেন? জানুন কতটা বিপজ্জনক এই অভ্যাস
পেঁয়াজের গায়ে কালো দাগ দেখেও রান্না করছেন? জানুন কতটা বিপজ্জনক এই অভ্যাস

বেঙ্গালুরুর পুষ্টিবিদ ভারতী কুমার জানিয়েছেন, সাধারণত Aspergillus niger নামের ছত্রাক পেঁয়াজে আক্রমণ করে। এর থেকেই তৈরি হয় ওকরাটক্সিন (Ochratoxin) নামের একধরনের মাইকোটক্সিন (Mycotoxin) — যা শরীরে দীর্ঘমেয়াদে জমতে থাকলে কিডনি ও লিভারের ক্ষতি করতে পারে।

গরম ও আর্দ্র পরিবেশে পেঁয়াজে যদি আর্দ্রতা বেশি থাকে, তাহলে এই ধরনের ছত্রাক দ্রুত বৃদ্ধি পায়। অনেক সময় তা চোখে দেখা যায় কালো দাগ হিসেবে, আবার কখনও মিহি গুঁড়োর মতোও দেখা যায়। অনন্যা ভৌমিক জানাচ্ছেন, “অনেকে মনে করেন রান্না করলে উচ্চ তাপে সব জীবাণু মরে যায়, কিন্তু এই ধরনের ছত্রাকের বিষাক্ত উপাদান রান্নার পরেও নষ্ট হয় না।” অর্থাৎ, রান্না করলেও তা শরীরে ঢুকে ধীরে ধীরে ক্ষতি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, যদি কালো দাগ শুধুমাত্র পেঁয়াজের বাইরের খোসায় থাকে, তাহলে তা ভালোভাবে ঘষে ধুয়ে ব্যবহার করা যেতে পারে। তবে যদি দাগ পেঁয়াজের ভেতর পর্যন্ত ছড়িয়ে যায়, পেঁয়াজ নরম হয়ে যায় বা দুর্গন্ধ বেরোয় — তাহলে সেই পেঁয়াজ সম্পূর্ণ ফেলে দেওয়া উচিত

পেঁয়াজের গায়ে কালো দাগ দেখেও রান্না করছেন? জানুন কতটা বিপজ্জনক এই অভ্যাস
পেঁয়াজের গায়ে কালো দাগ দেখেও রান্না করছেন? জানুন কতটা বিপজ্জনক এই অভ্যাস

একটি সহজ পরীক্ষা করা যেতে পারে— খোসা ছাড়ানোর পর যদি পেঁয়াজের ভিতরের অংশ শক্ত ও সাদা থাকে, এবং গন্ধে কোনো অস্বাভাবিকতা না থাকে, তাহলে তা ব্যবহারযোগ্য। কিন্তু ভিতরেও যদি কালচে দাগ দেখা যায়, তাহলে সেটি আর খাবার যোগ্য নয়।

চিকিৎসকেরা সতর্ক করছেন, যাঁদের লিভার বা কিডনি সমস্যা, ডায়াবিটিস, অথবা শিশু আছে বাড়িতে, তাঁদের বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কারণ শরীরে সামান্য পরিমাণে টক্সিন প্রবেশ করলেও তা দীর্ঘমেয়াদে মারাত্মক প্রভাব ফেলতে পারে।

পুষ্টিবিদেরা পরামর্শ দিচ্ছেন, পেঁয়াজসহ সব ধরনের সব্জি কেনার সময় ভালোভাবে পরীক্ষা করা উচিত। শুকনো, শক্ত, ও দাগহীন পেঁয়াজই নিরাপদ। রান্নার আগে সব্জি ভালোভাবে ধোয়া ও শুকনো পরিবেশে সংরক্ষণ করাই শ্রেয়।

অর্থাৎ, পরের বার যদি দেখেন পেঁয়াজের গায়ে কালো দাগ, তা অবহেলা করবেন না। কারণ এই ছোট ছোপই হতে পারে বড় বিপদের ইঙ্গিত— যা নীরবে ক্ষতি করছে শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত