Nupur Sharma: মুম্বই পুলিশ খোঁজ পায়নি, কলকাতা পুলিশকে ই-মেইল পাঠালেন নূপুর শর্মা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পয়গম্বর মহম্মদকে উদ্দেশ্য করে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড় সারা দেশ। তারপর থেকে হন্যে হয়ে নুপুর শর্মার খোঁজ চলছিল। দিল্লিতে তাঁবু খাঁটিয়ে নূপুরের খোঁজ চালচ্ছিল মুম্বই পুলিশ। কিন্তু মুম্বই পুলিশ খোঁজ পায়নি। কলকাতা পুলিশকে চিঠি পাঠাল নূপুর শর্মা।

নুপুর শর্মার মন্তব্যের প্রেক্ষিতে ২০ তারিখের মধ্যে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিল নারকেলডাঙা থানা। কিন্তু সোমবার হাজিরা দিলেন না নূপুর শর্মা। ই-মেইল মারফত কলকাতা পুলিশকে জানালেন জীবনের ঝুঁকি রয়েছে।

আরও পড়ুনঃ ‘সাবাশ মিতুর’ ট্রেলারে মিতালির ভূমিকায় ছক্কা হাঁকালেন তাপসী পান্নু

পয়গম্বর মহম্মদকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে ঘিরে সারা দেশজুড়ে তোলপাড় শুরু হয়। রাজ্যের একাধিক জায়গায় শুরু হয় বিক্ষোভ। হাওড়ার ধুলাগড়, কোনা এক্সপ্রেসওয়ে, উলুবেড়িয়া সাব ডিভিশনের বিভিন্ন জায়গায় সড়ক পথ থেকে শুরু করে রেলপথ অবরোধ করা হয়। একাধিক জায়গায় ভাঙচুর করা হয় সরকারী সম্পত্তি।

মুম্বই পুলিশ খোঁজ পায়নি, নূপুর শর্মা চাইলেন সময় 
মুম্বই পুলিশ খোঁজ পায়নি, নূপুর শর্মা চাইলেন সময়

তৃণমূলে সংখ্যালঘু সেলের নেতা এফআইআর দায়ের করেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক আবু সোহেল। এখনও অবধি নুপুর শর্মাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? এই প্রশ্ন তুলে অভিযোগ দায়ের করেছেন তিনি। তিনি এই মর্মে কাঁথি থানায় অভিযোগ জানাতে যান। এই মামলায় ২০ জুনের মধ্যে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে নারকেলডাঙা থানার পুলিশ।

মুম্বই পুলিশ খোঁজ পায়নি, নূপুর শর্মা চাইলেন সময় 

মুম্বই পুলিশ খোঁজ পায়নি, নূপুর শর্মা চাইলেন সময় 
মুম্বই পুলিশ খোঁজ পায়নি, নূপুর শর্মা চাইলেন সময়

সিআরপিসি ৪১ ধারা মেতাবেক নোটিশ পাঠানো হয়েছিল নূপুর শর্মাকে। স্পিড পোস্ট ও ইমেল করে করে পাঠানো হয় নোটিশ। ২০ জুন নারকেলডাঙা থানায় ওই মামলার তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু হাজিরা এড়িয়ে গেলেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর