বিরুস্কার ঘরে নতুন সদস্যের আগমন জানুয়ারিতে, জানালেন নিজেরাই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সন্তানের জন্ম দিতে চলেছেন অনুষ্কা-বিরাট দম্পতি। অনুষ্কা শর্মা, বিরাট কোহলি দু’জনেই নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে এই সুখবর শেয়ার করেছেন। তাঁরা জানাচ্ছেন জানুয়ারিতেই আসতে চলেছে পরিবারের তৃতীয় সদস্য।

আরও পড়ুনঃ মমতার পরামর্শে সিলমোহর। JEE এবং NEET ইস্যুতে সুপ্রিম কোর্টে বিরোধীরা।

বৃহস্পতিবার সকালেই ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করলেন অভিনেত্রী। একই সঙ্গে এই টুইট করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ও। মুহূর্তের মধ্যেই সব জায়গায় এই খবর ছড়িয়ে পড়ে। টুইটে শুভেচ্ছার বন্যা বয়ে যায়।

ছবিতে কালো বাবলি প্রিন্টের পোশাক পরেছেন অনুষ্কা। হাসিমুখে বিরাটের সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন। পিছনে দাঁড়িয়ে বিরাটের মুখেও খুশির আনন্দ। অনুষ্কার বেবি বাম্পই যে তাঁর খুশির কারণ, তা ছবি দেখে বোঝাই যাচ্ছে। ক্যাপশনে দুই তারকা লিখেছেন,’আর তারপর, আমরা এখন তিনজন, সে আসছে ২০২১-এর জানুয়ারিতে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন