প্রথমবার স্বামী ঋষিকে ছাড়া জন্মদিনে মন খারাপ নীতু কাপুরের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিয়ের পর সুখে শান্তিতে সংসার করবেন বলে অভিনয় জগৎ থেকে বিদায় নিয়েছিলেন সেই সময়ের জনপ্রিয় অভিনেত্রী নীতুর কাপুর।সেই সময় থেকে সব সময়ে কাছে পেয়েছিলেন স্বামী ঋষি কাপুর।

এই প্রথমবার তার জন্মদিন তার পাশে নেই ঋষি।স্ত্রী পরিবারের জন্য বলিউড থেকে বিদায় নিয়েছিলেন তাই তার জন্মদিন তো জ্বলজ্বল করবে স্বামী ঋষির উপস্থিতি৷কিন্তু এইবার তা আর সম্ভব নয়। কারণ ঋষি তো চিরবিদায় নিয়েছেন।আর তাই আজকের নীতুর জন্মদিনে বেশি করে মনে পরছে ঋষির কথা।আজকের দিনে ৬২ বছর বয়স হল নীতু সিং কাপুরের৷

১৯৮০ -তে ঋষি-নীতুর বিয়ে হয়৷বিয়ের আগে দু’জনে একসঙ্গে ১২টি ছবি করেছিলেন৷ ছবির সেটেই প্রেম হয় তাঁদের এই কথা তারা নিজেরাই জানিয়েছেন।বিয়ের ২৬ বছর পর ফের ঋষির সঙ্গে লাভ আজ কাল ছবিতে দেখা গেছিল নীতু কে৷

ছেলে রণবীর ও মেয়ে ঋদ্ধিমার চোখের মণি মা নীতু৷বাবা ঋষি চলে যাওয়ার পর থেকে তারাই মায়ের খেয়াল রাখছেন৷ মায়ের জন্মদিনে মায়ের সঙ্গেই ছিলেন ভাই-বোন৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর