নজরবন্দি ব্যুরোঃ ১৮ দিন ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ক্রমশ ঘোরাল হচ্ছে পরিস্থিতি। কার্যত মৃত্যু মিছিল চলছে ইউক্রেন জুড়ে। এই মুহুর্তে ইউক্রেনের পশ্চিম অংশ জুড়ে হামলা চালাচ্ছে রুশ সেনা। জবাব দিচ্ছে ইউক্রেন সেনাও। দুপুরে আমেরিকার একজন সাংবাদিক কে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার জেরে ইউক্রেনে সেনা অভিযানের সিদ্ধান্ত নিতে পারে আমেরিকা বলে খবর। এদিকে, রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ইউক্রেন সরকার।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের যাবতীয় খবর পড়তে এখানে ক্লিক করুন
আর সত্যিই যদি ইউক্রেনে সেনা অভিযান চালায় মার্কিন যুক্তরাষ্ট তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তা বলাই বাহুল্য। কারন ইতিমধ্যেই রাশিয়া জানিয়েছে ইউক্রেনে অন্য কোন দেশের সেনাবাহিনী হস্তক্ষেপ করলে তা তাঁরা বিশ্বযুদ্ধ হিসেবেই দেখবে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ মানে তা হবে পরমাণু যুদ্ধ, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমান যে মারাত্মক পরিমানে হবে তা বলার অপেক্ষা রাখেনা।

আজ দুপুরে পোল্যান্ড লাগোয়া পশ্চিম ইউক্রেন সীমান্তে লিভিভ শহরে রুশ সেনার হানায় নিহত হয়েছেন মার্কিন সাংবাদিক ব্রেন্ট রিনাড। তার সঙ্গে সহযোগী চিত্র সাংবাদিকও গুরুতর জখম হয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি শুরু হবার আগে থেকেই তিনি ইউক্রেনে সংবাদ সংগ্রহের কাজে নিযুক্ত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যেই হোয়াইট হাউসে সেনা প্রধানের সঙ্গে জরুরী বৈঠক করছেন। রুশ সেনা হামলায় ওই সাংবাদিকের সঙ্গে আরও ৩৫ জন সমাজ কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২৭ জন বিদেশী নাগরিক।
ইউক্রেনে সেনা অভিযানের সিদ্ধান্ত নিতে পারে আমেরিকা, বিশ্বযুদ্ধের আশঙ্কা বিশ্বজুড়ে।

আহত ও নিহতদের অন্যত্র সরিয়ে আনতে ইউক্রেনে মার্কিন সেনা অভিযানের সিদ্ধান্ত নিতে পারে হোয়াইট হাউস। সেক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠতে পারে বলে আন্তর্জাতিক মহলের ধারণা। নিহত সাংবাদিক ব্রেন্ট রিনাড নিউইয়র্ক টাইমসের কর্মী ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন যাবত এইচবিও, এনবিসি, ডিসকভারি, পিবিসি ও ভাইস নিউজের মত সংবাদ সংস্থা ও নিউজ চ্যানেলে কাজ করেছেন।



