দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো! ভারতীয় বংশোদ্ভূত নভোচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর-সহ মোট ছয় নভোচারীকে পৃথিবীতে ফেরাতে অবশেষে মহাকাশে পাড়ি দিল স্পেস এক্স (SpaceX)-এর রকেট ফ্যালকন ৯ (Falcon 9)। বেশ কয়েকবার বাতিল হওয়ার পর, শেষ পর্যন্ত সফলভাবে উৎক্ষেপণ করল নাসা এবং ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স।
গত কয়েকদিন ধরে কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও প্রতিকূল আবহাওয়ার কারণে একাধিকবার স্থগিত হয় এই অভিযান। কিন্তু শেষ পর্যন্ত নাসা (NASA) নিশ্চিত করেছে, ফ্যালকন ৯ রকেট সফলভাবে মহাকাশের উদ্দেশ্যে রওনা হয়েছে।


কেন গুরুত্বপূর্ণ এই অভিযান?
গত বছর থেকে মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর-কে ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং ইলন মাস্ক-এর সাহায্য চান। এরপর নাসা ও স্পেস এক্স যৌথভাবে ক্রু-১০ মিশন (Crew-10 Mission) শুরু করে।
১৯ মার্চের আগে দুই নভোচারীর পৃথিবীতে ফেরার সম্ভাবনা নেই, তবে ফ্যালকন ৯ আন্তর্জাতিক স্পেস স্টেশনে (ISS) পৌঁছানোর পর সুনীতাদের ফেরানোর পরিকল্পনা চূড়ান্ত হবে।
অভিযানের চ্যালেঞ্জ
প্রথমে ১২ মার্চ আমেরিকার কেনেডি স্পেস সেন্টার (Kennedy Space Center) থেকে ফ্যালকন ৯ উৎক্ষেপণের কথা ছিল, তবে প্রযুক্তিগত সমস্যার কারণে তা বাতিল করা হয়। এরপর ১৪ মার্চ ফের লঞ্চের চেষ্টা করলেও বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার কারণে অভিযান স্থগিত হয়।


কীভাবে মহাকাশে ফিরবেন সুনীতারা?
এই অভিযানে আরও চার নভোচারী রয়েছেন –
- অ্যান ম্যাকলেন (Anne McClain) – NASA
- নিকোল আয়ার্স (Nicole Aunapu Mann) – NASA
- তাকুয়া ওনিশি (Takuya Onishi) – জাপান
- কিরিল পেসকভ (Kirill Peskov) – রাশিয়া
তাদের গবেষণার কাজ বুঝিয়ে দিয়ে, একই মহাকাশযানে ফিরে আসবেন সুনীতা ও বুচ।
নাসার প্রতিক্রিয়া
উৎক্ষেপণের পর NASA জানিয়েছে, “মহাকাশে দারুণ সময় কাটতে চলেছে! ক্রু-১০ মিশনের সফল উৎক্ষেপণ হয়েছে”। রকেটটি ISS-এ পৌঁছানোর পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কখন সুনীতারা পৃথিবীতে ফিরবেন।







