কিভাবে সম্ভব এক খাঁচায় আকবর ও সীতার বসবাস। অবশেষে বদলে গেল উত্তরবঙ্গের আকবর-সীতার নাম। এবার শিলিগুড়ির সাফারি পার্কের দুই সিংহ-সিংহীর নাম বদল করা হল কলকাতা হাইকোর্টের অনুমতিতে। এই দুই পশুর নাম বদল করে নতুন নাম রাখল বন দফতর। সিংহ আকবরের নতুন নাম রাখা হয়েছে সুরজ এবং সিংহী সীতার নাম তনয়া রাখা হয়েছে। এই নাম বদলের কথা জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জয়দীপ চৌধুরী।
কয়েক মাস আগেই ত্রিপুরার একটি পার্ক থেকে শিলিগুড়ির এই সাফারি পার্কে আনা হয়েছিল এই দুই সিংহ-সিংহী শাবককে। কিন্তু তাদের নাম কেন আকবর ও সীতা রাখা এবং এই দুই ভিন্ন ধর্মের নাম রাখার পরেও তাদের একসঙ্গেও রাখা হয়েছে। এরপরেই এই ঘটনার আপত্তি জানিয়ে হাই কোর্টের দারস্থ হয় বিশ্ব হিন্দু পরিষদ। পরে এই মামলায় যুক্ত হয় রাজ্যের বনদফতর ও শিলিগুড়ির সাফারি পার্কের ডিরেক্টর। বৃহস্পতিবার এই মামলার রায় দিল কলকাতা হাই কোর্ট। এরপর আদালতের এই নির্দেশ মেনেই এই দুই পশুর নাম বদল করা হল।
যদিও এ প্রসঙ্গে রাজ্যের বনদফতরের দাবি, এই দুই সিংহ ও সিংহীর নাম ত্রিপুরায় পার্কে থাকা কালীন করা হয়ে ছিল। এই দুই জুটির ত্রিপুরাতেই জন্ম হয়। এরপর সেই নামই রয়েগেছে পরবর্তীতে। এখানেই ফের জড়িয়ে গেল রাজনীতি। কারণ ত্রিপুরায় বিজেপি শাসিত সরকার। তাই এবার নাম জড়িয়ে পড়ল কেন্দ্রের শাসক দল বিজেপির নামও। এরপরেই নাম বিতর্ক নিয়ে শোরগোল পড়তেই ত্রিপুরার বন্যপ্রাণ ও পর্যটনবিদ প্রবীণ লাল আগারওয়ালকে সাসপেন্ড করল ত্রিপুরা সরকার।



