Cyclone Alert: ‘অশনি সংকেত’, আসছে ভয়ঙ্কর ঘুর্ণিঝড়, মুখ্যমন্ত্রীর সফর বাতিল করল নবান্ন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মৌসম ভবনের পূর্বাভাস যা ছিল তাঁর থেকে অন্যথা হলনা। আন্দামন সাগরে তৈরি ঘূর্ণাবর্ত সাইক্লোন অশনি তে রূপান্তরিত হল। ঘুর্ণিঝড়টি এগিয়ে যাচ্ছে উত্তর পশ্চিমে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা বা বাংলার উপকূলের দিকে। অশনির মারাত্মক প্রভাব কোনও একটি উপকূলে নয় বরং বঙ্গোপসাগরের পাশ্ববর্তী পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ তিন উপকূলেই পড়বে৷ দ্রুত শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে এই ভয়ঙ্কর সাইক্লোন।

আরও পড়ুনঃ স্কুল বাঁচাতে অবিলম্বে শিক্ষক নিয়োগ করা হোক, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

‘অশনি’র জেরে হওয়া বৃষ্টি কৃষিজমি এবং ফসল নষ্ট করতে পারে, এই আশঙ্কায় কৃষকদের জন্য ছ’দফা সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। ‘অশনি’র জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ১০-১৩ মে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Cyclone alert

ধানচাষিদের বলা হয়েছে পাকা ধান কেটে গুদামজাত করতে। পাশাপাশি, সবজি, তেল তৈরি হয়, এমন ফসল এবং ডাল চাষের জমি থেকে জমা জল দ্রুত বের করার ব্যবস্থা তৈরি করতে বলা হয়েছে। এ ছাড়াও আখ, পেঁপে, কলা জাতীয় যে সমস্ত ফলের ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তা নিয়েও বেশ কিছু পরামর্শ দিয়েছে রাজ্য কৃষি দফতর।

‘অশনি সংকেত’, আসছে ভয়ঙ্কর ঘুর্ণিঝড়, মুখ্যমন্ত্রীর সফর বাতিল করল নবান্ন।

cccc 1

রবিবার সকালে মৌসম ভবন জানিয়েছে, আন্দামানের কাছে থাকা গভীর নিম্নচাপ ইতিমধ্যেই ঘুর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘুর্ণিঝড়ের নাম অশনি। সাইক্লোনটি প্রতি ঘণ্টায় ১৬ কিলোমিটার বেগে এগিয়ে আসছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর বরাবর উপকূলের দিকে। আপাতত ঘূর্ণিঝড়টি পুরী থেকে ১,০৩০ কিলোমিটার এবং বিশাখাপত্তনম থেকে ৯৭০ কিলোমিটার দূরে রয়েছে।

ঘুর্নিঝড় ক্রমশ এগিয়ে আসার কারনে প্রমাদ গুনছে নবান্ন। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১০ মে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তবে ১১-১৩ মে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। যার প্রভাব পড়তে পারে পশ্চিম মেদিনীপুর জেলাতেও। এদিকে মৌসম ভবনের পূর্বাভাস বলছে, সোমবার বিকেলে সাইক্লোন অশনির এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার হতে পারে।

 'অশনি সংকেত', আসছে ভয়ঙ্কর ঘুর্ণিঝড়, মুখ্যমন্ত্রীর সফর বাতিল করল নবান্ন।
‘অশনি সংকেত’, আসছে ভয়ঙ্কর ঘুর্ণিঝড়, মুখ্যমন্ত্রীর সফর বাতিল করল নবান্ন।

এমন সতর্কবার্তা পেয়েই প্রশাসনিক কর্তারা মুখ্যমন্ত্রীর সফরসূচির পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেন। শেষে ঠিক হয় আগামী ১৭ মে মেদিনীপুর কলেজিয়েট ময়দানে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে নিয়ে বৈঠক করবেন মমতা। পরদিন ১৮ মে তৃণমূলের পঞ্চায়েত স্তরের নেতাদের নিয়ে এক রাজনৈতিক কর্মসূচি করবেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত