আগামী আইপিএলে বেশি টাকা লাগবে, সাফ দিল্লির মালিককে জানিয়ে দিলেন ঋষভ পন্থ

Rishabh Pant: দিল্লির অধিনায়ক এখন বছরে ১৬ কোটি টাকা পান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী বছরের আইপিএলে যে সব দলেরই বড় রকম পরিবর্তন হবে এখন থেকেই বোঝা যাচ্ছে। এবছর শুরু হবে আইপিএলের মেগানিলাম। আর তার আগেই দিল্লি ক্যাপিটালের সেদিক থেকে এল বড় খবর। জানা গিয়েছে এবছর আইপিএলের দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ দিল্লিতে না থাকতেও পারেন। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

প্রথম সারির এক ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলার আগে দিল্লির মালিক পার্থ জিন্দালের সঙ্গে দেখা করেন ঋষভ পন্থ। এই মুহূর্তে দিল্লির অধিনায়ক বছরে ১৬ কোটি টাকা পান। ঋষভ নাকি জানিয়েছেন এবছর বেশি টাকা না দিলে তিনি দিল্লিতে থাকবেন না।

এই নিয়ে দিল্লি ক্যাপিটালস এর আধিকারিক বলেন, “পন্থ এখন বছরে ১৬ কোটি টাকা পান। এই টাকা বাড়ানো হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের দল গড়ার জন্য ও ক্রিকেটার ধরে রাখার জন্য যে নিয়ম করেছে সেই নিয়ম মেনেই সবটা করা হবে। তবে এখনও কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।” গাড়ি দুর্ঘটনার পর ২০২৩ সালের আইপিএল খেলতে পারেননি দিল্লির অধিনায়ক। গত আইপিএল তিনি খেলেছেন। এবং ব্যাটে তিনি ভাল রান করেছেন।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে তিনি সদ্য শতরান করেছেন। ফলে তার খেলার যে উন্নতি হচ্ছে তা প্রমাণিত। আর এই কারণেই সৌরভের দিল্লি ঋষভ কে ধরে রাখতে চাইছে। রিপোর্টে দাবি করা হয়েছে দিল্লির মালিকের সাথে দিল্লির অধিনায়কের আলোচনা ফলপ্রস হয়েছে। এ বছর ঋষভ কে ১৬ কোটির বেশি টাকা দেওয়া হবে। তবে কত টাকা তা প্রকাশ্যে আনা হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত