“সোনার হাঁসকে শেষ করে দিও না”, বুমরাকে নিয়ে বোর্ড-কে সতর্ক করলেন মহম্মদ কাইফ

বুমরার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটাররা, চোট এড়াতে প্রয়োজন বাড়তি সতর্কতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা-র চোট এবং নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। সম্প্রতি বুমরার পিঠের চোট এবং অতিরিক্ত চাপের প্রসঙ্গ তুলে বিসিসিআই-কে পরামর্শ দিয়েছেন তিনি।

কাইফ বলেন, “বুমরা হলো ভারতীয় দলের সোনার হাঁস। ওকে ক্যাপ্টেন করার আগে দু’বার ভাবা উচিত। নেতৃত্বের দায়িত্ব চাপানোর ফলে ওর উপর অযথা চাপ তৈরি হবে। এতে ওর চোট বাড়তে পারে এবং দুর্দান্ত কেরিয়ার দ্রুত শেষ হতে পারে।”

অস্ট্রেলিয়া সফরের পারথ টেস্টে নেতৃত্ব দেন বুমরা। ভারত সেই ম্যাচ জিতলেও, সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে চোটের কারণে বল করতে পারেননি তিনি। রোহিত শর্মার অনুপস্থিতিতে বুমরার উপর নেতৃত্বের দায়িত্ব বর্তানো হলেও, তার চোট নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক প্রাক্তন তারকা।

প্রাক্তন স্পিনার হরভজন সিং সরাসরি দুষেছেন টিম ম্যানেজমেন্টকে। তিনি বলেন, “তোমরা বুমরার কোমর ভেঙে দিয়েছো।” তার মতে, বুমরাকে অতিরিক্ত খেলানো এবং দায়িত্ব দেওয়ার ফলে তার শরীরিক সমস্যাগুলি বাড়ছে।

বর্তমানে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। কোহলির ফের নেতৃত্বে ফেরা কিংবা বুমরাকে ক্যাপ্টেন করার সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে। তবে বিশেষজ্ঞদের মতে, বুমরার সুস্থতা এবং উইকেট নেওয়ার দক্ষতার দিকেই নজর দেওয়া উচিত বিসিসিআই-এর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন