আবারও বিয়ে টলিপাড়ায়! নতুন বছরেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের কথা জানালেন মিমি-ওম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  আবারও বিয়ে টলিপাড়ায়! করোনাকালীন পরিস্থিতিতে টলিউডে অনেকেই বিয়ে করেছেন। এবার নতুন বছর পড়তে না পড়তেই টলিপাড়ায় আবারও বিয়ের কথা শোনা গেল।এবার আইনি মতে বিয়ে সারলেন মিমি দত্ত এবং ওম সাহানি।তবে আগে থেকে কেউই তাঁদের বিয়ের কথা জানতে পারেননি। সম্প্রতি এই প্রেমিক যুগল সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দু’জনে।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত ব্রিটেন ফেরত ৩ যাত্রী

অভিনেত্রী মিমি দত্ত  ইনস্টাগ্রামে জীবনের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন । আইনি মতে বিয়ে সেরেছেন দু’জনে। জীবনের বিশেষ দিনে দুই তারকাকেই বড় সুন্দর দেখতে লাগছিল। সাবেকি সাজেই দেখা গিয়েছে মিমিকে। সাবেকি গাড়ি, সোনার গয়নায় অনবদ্য অভিনেত্রী।

ওমের দিক থেকেও এদিন চোখ ফেরানো বেশ কঠিন ছিল। নীল রংয়ের পাঞ্জাবিতে দিব্যি লাগছিল তাঁকে। হাসি হাসি মুখে পোজ দিতেও দেখা গিয়েছে তাঁদের। টলিপাড়ার কাউকে ওম-মিমির আইনি বিয়েতে দেখা যায়নি। মূলত দু’জনের পরিজনদেরই দেখা গিয়েছে অনুষ্ঠানে।

আবারও বিয়ে টলিপাড়ায়! একটি ছবির শুটিংয়ের ওম আপাতত ব্যস্ত রয়েছেন। মিমিও ব্যস্ত সিরিয়ালের জগতে।অভিনেত্রী মিমি দত্তকে ‘ভুতু’, ‘গোপাল ভাঁড়’, ‘জয়ী’-সহ একাধিক মেগা ধারাবাহিকে দেখা গিয়েছে। ‘প্রিয় তারকার অন্দরমহল’ এবং ‘দিদি নম্বর ওয়ান’-এর মতো গেম শো-তে একসঙ্গে দেখা গিয়েছিল মিমি এবং ওমকে।

দু’জনের সম্পর্ক বহু বছরের।  সম্পর্ক নিয়ে সেভাবে রাখঢাক করতে দেখা যায়নি তাঁদের। একে অপরের সঙ্গে কাটানো মুহূর্ত দু’জনেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের শেয়ার করতেন নিয়মিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন