কাশ্মীরে তীর্থযাত্রী বোঝাই বাসে জঙ্গি হানা, দ্রুত তদন্তের দাবি মমতার

Militant Attack: রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসি জেলার পাহাড়ি এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রক্তাক্ত উপত্যকা। ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা। পুণ্যার্থী বোঝাই বাসে গুলি চালায় জঙ্গিরা। গুলি এড়াতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৩৩ জন। জঙ্গি হামলা ও দুর্ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও।

আরও পড়ুনঃ পারদ ছাড়াল ৪০, কবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস

kashmir3

মোদির তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের সন্ধ্যাতেই হিন্দু তীর্থযাত্রীদের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে জঙ্গিরা বিশেষ বার্তা দিতে চাইল বলেই মনে করছে বিশিষ্ট মহল। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের রেয়াসি জেলায়। এদিন বেশ কয়েকজন পুণ্যার্থীকে নিয়ে একটি বাস যখন যাচ্ছিল, তখনই তার উপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা।

kashmir

টাল সামলাতে না পেরে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে এই ঘটনার তদন্তও দাবি করেছেন তিনি। হামলার পর থেকেই জঙ্গিদের ধরতে অভিযানে নেমেছে সেনা। সূত্রের খবর, রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসি জেলার পাহাড়ি এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা।

কাশ্মীরে তীর্থযাত্রী বোঝাই বাসে জঙ্গি হানা, দ্রুত তদন্তের দাবি মমতার

kashmir2

তাদের ধরতে রাত থেকেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। সকাল থেকে জঙ্গের উপর দিয়ে ওড়ানো হচ্ছে ড্রোন। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল)-র একটি দলও এই অভিযানে যোগ দিয়েছে। এলাকায় এলাকায় চলছে নাকা চেকিং। এই হামলার তদন্তে নেমেছে ভারতীয় সেনা এবং এনআইএ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন